নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশের দল ঘোষণা
বোর্ড কিংবা নির্বাচক প্যানেল- দুই জায়গাতেই বদল এলেও একটা জায়গায় পরিবর্তন আসেনি- তা হলো বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড! সবশেষ পাকিস্তান সিরিজের স্কোয়াড অপরিবর্তিত রেখেছেন নির্বাচকরা। আগামী ১৭ এপ্রিল থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর দুদল খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আজ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের স্কোয়াড ঘোষণা করেছেন বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার। গত মাসে পাকিস্তানের বিপক্ষে খেলা ওয়ানডে সিরিজের দলই খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। পাকিস্তানের সিরিজের মতোই কিউইদের বিপক্ষে সিরিজেও পেসার হিসেবে আছেন মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ ও নাহিদ রানা। স্পিনার হিসেবে জায়গা পেয়েছেন রিশাদ হোসেন ও তানভীর ইসলাম। এর বাইরে অধিনায়ক মেহেদী হাসান মিরাজকেও স্পিনার হিসেবে হাত ঘুরাতে দেখা যায় নিয়মিতই। এর মধ্যে রিশাদ, মোস্তাফিজ, শরীফুল, নাহিদ রানা, তানজিদ তামিম ও পারভেজ হোসেন ইমন চলমান পিএসএলে খেলছেন। ওয়ানডে দলে জায়গা পাওয়া ক্রিকেটারদের দেশে ফেরার কথা আগামী ১৩ নভেম্বর। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের বাংলাদেশ দল: মেহেদী হাসান মিরাজ (অধ
বোর্ড কিংবা নির্বাচক প্যানেল- দুই জায়গাতেই বদল এলেও একটা জায়গায় পরিবর্তন আসেনি- তা হলো বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড! সবশেষ পাকিস্তান সিরিজের স্কোয়াড অপরিবর্তিত রেখেছেন নির্বাচকরা।
আগামী ১৭ এপ্রিল থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর দুদল খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আজ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের স্কোয়াড ঘোষণা করেছেন বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার। গত মাসে পাকিস্তানের বিপক্ষে খেলা ওয়ানডে সিরিজের দলই খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে।
পাকিস্তানের সিরিজের মতোই কিউইদের বিপক্ষে সিরিজেও পেসার হিসেবে আছেন মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ ও নাহিদ রানা। স্পিনার হিসেবে জায়গা পেয়েছেন রিশাদ হোসেন ও তানভীর ইসলাম। এর বাইরে অধিনায়ক মেহেদী হাসান মিরাজকেও স্পিনার হিসেবে হাত ঘুরাতে দেখা যায় নিয়মিতই।
এর মধ্যে রিশাদ, মোস্তাফিজ, শরীফুল, নাহিদ রানা, তানজিদ তামিম ও পারভেজ হোসেন ইমন চলমান পিএসএলে খেলছেন। ওয়ানডে দলে জায়গা পাওয়া ক্রিকেটারদের দেশে ফেরার কথা আগামী ১৩ নভেম্বর।
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের বাংলাদেশ দল:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (সহকারী অধিনায়ক), তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা
What's Your Reaction?