নিউজিল্যান্ডে প্রথমবার শনাক্ত হলো এইচ৫ বার্ড ফ্লু
নিউজিল্যান্ডে প্রথমবারের মতো এইচ৫ বার্ড ফ্লু শনাক্ত হয়েছে। ওয়েলিংটনের পেটোন সৈকতে পাওয়া একটি পরিযায়ী বাদামি স্কুয়া সামুদ্রিক পাখির শরীরে এই ভাইরাসের উপস্থিতি মিলেছে বলে বুধবার জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। খবর এএফপির। দেশটির জৈব নিরাপত্তা মন্ত্রী অ্যান্ড্রু হগার্ড বলেন, ঘটনাটি নজরদারিতে রাখা হয়েছে এবং জনগণকে সতর্ক থাকতে বলা হয়েছে। তবে তিনি জানান, এখন পর্যন্ত বন্য পাখিদের মধ্যে ভাইরাসটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার বা অনেক পাখি মারা যাওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। এইচ৫ বার্ড ফ্লু বিশ্বজুড়ে গৃহপালিত ও বন্য পাখির মধ্যে ব্যাপক অসুস্থতা ও মৃত্যুর কারণ হয়েছে। এর আগে গত জুনে প্রতিবেশী অস্ট্রেলিয়ায়ও প্রথমবার এইচ৫ ভাইরাস শনাক্ত হয়। এরপর সেখানে ১৪টি সংক্রমণের ঘটনা নিশ্চিত করা হয়েছে। নিউজিল্যান্ডের কর্তৃপক্ষ দেশটির সবচেয়ে ঝুঁকিতে থাকা পাঁচটি বিরল পাখি প্রজাতি কাকাপো, তাকাহে, শোর প্লোভার, ব্ল্যাক স্টিল্ট এবং অরেঞ্জ-ফ্রন্টেড প্যারাকিট রক্ষায় প্রজননকারী পাখিদের টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছে। কোথাও একসঙ্গে তিনটি বা তার বেশি অসুস্থ পাখি দেখা গেলে দ্রুত জানাতে জনগণকে অনুরোধ করেছে কর্তৃপক্ষ।
নিউজিল্যান্ডে প্রথমবারের মতো এইচ৫ বার্ড ফ্লু শনাক্ত হয়েছে। ওয়েলিংটনের পেটোন সৈকতে পাওয়া একটি পরিযায়ী বাদামি স্কুয়া সামুদ্রিক পাখির শরীরে এই ভাইরাসের উপস্থিতি মিলেছে বলে বুধবার জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। খবর এএফপির।
দেশটির জৈব নিরাপত্তা মন্ত্রী অ্যান্ড্রু হগার্ড বলেন, ঘটনাটি নজরদারিতে রাখা হয়েছে এবং জনগণকে সতর্ক থাকতে বলা হয়েছে।
তবে তিনি জানান, এখন পর্যন্ত বন্য পাখিদের মধ্যে ভাইরাসটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার বা অনেক পাখি মারা যাওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
এইচ৫ বার্ড ফ্লু বিশ্বজুড়ে গৃহপালিত ও বন্য পাখির মধ্যে ব্যাপক অসুস্থতা ও মৃত্যুর কারণ হয়েছে।
এর আগে গত জুনে প্রতিবেশী অস্ট্রেলিয়ায়ও প্রথমবার এইচ৫ ভাইরাস শনাক্ত হয়। এরপর সেখানে ১৪টি সংক্রমণের ঘটনা নিশ্চিত করা হয়েছে।
নিউজিল্যান্ডের কর্তৃপক্ষ দেশটির সবচেয়ে ঝুঁকিতে থাকা পাঁচটি বিরল পাখি প্রজাতি কাকাপো, তাকাহে, শোর প্লোভার, ব্ল্যাক স্টিল্ট এবং অরেঞ্জ-ফ্রন্টেড প্যারাকিট রক্ষায় প্রজননকারী পাখিদের টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছে।
কোথাও একসঙ্গে তিনটি বা তার বেশি অসুস্থ পাখি দেখা গেলে দ্রুত জানাতে জনগণকে অনুরোধ করেছে কর্তৃপক্ষ।
What's Your Reaction?