নিখোঁজের পর মিলল যুবকের ক্ষতবিক্ষত মরদেহ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় নিখোঁজের একদিন পর এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ মার্চ) রাতে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের চক সালন বাঘেরটেকি এলাকায় মনু নদের প্রতিরক্ষা বাঁধের ঢালের ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।  নিহত ওই যুবকের নাম রিপন মিয়া (২৭)। তিনি উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সীমান্তবর্তী আলীনগর গ্রামের বাসিন্দা হানু মিয়ার ছেলে।  পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, সোমবার (৯ মার্চ) বাড়িতে ইফতার করার পর রিপন স্থানীয় দিঘিরপাড় বাজারে যান। রাত সাড়ে ১১টার পর থেকে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। পরে স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। গতকাল সন্ধ্যায় স্থানীয়রা এলাকার নদীর পাড়ে এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। এরপর স্বজনেরা সেখানে গিয়ে মরদেহটি রিপনের বলে শনাক্ত করে। তারপর পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। কুলাউড়া থানার ওসি মনিরুজ্জামান মোল্ল্যা বলেন, ‘নদীর পাড় থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow