নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের ৬ দিন পর একটি ডোবা থেকে মাছুম রানা (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ জুলাই) দুপুরে তালতলা এলাকার ডোবা থেকে অর্ধগলিত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মাছুম রানা বন্দর উপজেলার সোনাচরা এলাকার বাচ্চু মিয়ার ছেলে ও পেশায় ব্যাটারিচালিত অটোরিকশা চালক। নিহতের স্ত্রী সুমা আক্তার জানান, সোমবার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। এরপর থানায় জিডি করা হলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। তার দাবি, পূর্ব শত্রুতার জেরে বাসা থেকে ডেকে এনে কয়েকজন মিলে তাকে মোটরসাইকেলে করে অপহরণের পর কুপিয়ে হত্যা করে মরদেহ গুমের উদ্দেশ্যে ডোবায় ফেলে দেয়। বন্দর থানার উপ-পরিদর্শক রাজীব হোসেন বলেন, ‘ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে। হত্যার সাথে জড়িতদের সনাক্ত ও গ্রেফতার করতে পুলিশের অভিযান চলছে। একইসঙ্গে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’ মোবাশ্বির শ্রাবণ/কেজে/জেআইএম

নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের ৬ দিন পর একটি ডোবা থেকে মাছুম রানা (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৪ জুলাই) দুপুরে তালতলা এলাকার ডোবা থেকে অর্ধগলিত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মাছুম রানা বন্দর উপজেলার সোনাচরা এলাকার বাচ্চু মিয়ার ছেলে ও পেশায় ব্যাটারিচালিত অটোরিকশা চালক।

নিহতের স্ত্রী সুমা আক্তার জানান, সোমবার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। এরপর থানায় জিডি করা হলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। তার দাবি, পূর্ব শত্রুতার জেরে বাসা থেকে ডেকে এনে কয়েকজন মিলে তাকে মোটরসাইকেলে করে অপহরণের পর কুপিয়ে হত্যা করে মরদেহ গুমের উদ্দেশ্যে ডোবায় ফেলে দেয়।

বন্দর থানার উপ-পরিদর্শক রাজীব হোসেন বলেন, ‘ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে। হত্যার সাথে জড়িতদের সনাক্ত ও গ্রেফতার করতে পুলিশের অভিযান চলছে। একইসঙ্গে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

মোবাশ্বির শ্রাবণ/কেজে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow