নিখোঁজ ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার, রহস্যের কিনারা হয়নি

টাঙ্গাইলের নাগরপুরে নিখোঁজ হওয়ার তিন দিন পর শওকত মোল্লা (৫৫) নামের এক ব্যক্তির অর্ধগলিত লাশ পাটক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার সহবতপুর ইউনিয়নের নলসন্ধ্যা গ্রামের মৃত জয়েদ আলী মোল্লার ছেলে।বুধবার দুপুরে নাগরপুর থানা পুলিশ ওই ইউনিয়নের বিন্নাওঝা গ্রামের গাজী কবিরের পাটক্ষেত থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে। নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।পরিবার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নলসন্ধ্যা গ্রামের মৃত জয়েদ আলী মোল্লার ছেলে শওকত মোল্লার অর্ধগলিত লাশ পার্শ্ববর্তী বিন্নাওঝা গ্রামের জনৈক গাজী কবিরের পাটক্ষেতে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে মৃত ব্যক্তির লাশ শনাক্ত করেন। পরে সংবাদ পেয়ে নাগরপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।নিহতের চাচাতো ভাই মো. আয়নাল মোল্লা (৪৩) জানান, গত তিন দিন ধরে তাঁর ভাই শওকত মোল্লা নিখোঁজ ছিলেন। আজ দুপুর ১টার দিকে বিন্নাওঝা গ্রামে একটি লাশ পাওয়ার খবর পেয়ে সেখানে গিয়ে দেখেন তাঁর ভাইয়ের লাশ পড়ে রয়েছে।নাগরপুর থানার অফিসার ইনচার্জ (

নিখোঁজ ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার, রহস্যের কিনারা হয়নি

টাঙ্গাইলের নাগরপুরে নিখোঁজ হওয়ার তিন দিন পর শওকত মোল্লা (৫৫) নামের এক ব্যক্তির অর্ধগলিত লাশ পাটক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার সহবতপুর ইউনিয়নের নলসন্ধ্যা গ্রামের মৃত জয়েদ আলী মোল্লার ছেলে।

বুধবার দুপুরে নাগরপুর থানা পুলিশ ওই ইউনিয়নের বিন্নাওঝা গ্রামের গাজী কবিরের পাটক্ষেত থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে। নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নলসন্ধ্যা গ্রামের মৃত জয়েদ আলী মোল্লার ছেলে শওকত মোল্লার অর্ধগলিত লাশ পার্শ্ববর্তী বিন্নাওঝা গ্রামের জনৈক গাজী কবিরের পাটক্ষেতে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে মৃত ব্যক্তির লাশ শনাক্ত করেন। পরে সংবাদ পেয়ে নাগরপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

নিহতের চাচাতো ভাই মো. আয়নাল মোল্লা (৪৩) জানান, গত তিন দিন ধরে তাঁর ভাই শওকত মোল্লা নিখোঁজ ছিলেন। আজ দুপুর ১টার দিকে বিন্নাওঝা গ্রামে একটি লাশ পাওয়ার খবর পেয়ে সেখানে গিয়ে দেখেন তাঁর ভাইয়ের লাশ পড়ে রয়েছে।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহুরুল ইসলাম জানান, এই ঘটনার মোটিভ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তবে তদন্তের পর মোটিভ সম্পর্কে জানা যাবে। লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow