নিজেকেই ভোট দিতে পারবেন না এনসিপির প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিলেও নিজে ভোট দিতে পারবেন না বান্দরবান আসনের ১১ দলীয় জোটের মনোনীত এনসিপি প্রার্থী আবু সাঈদ মোহাম্মদ সুজাউদ্দীন। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, তিনি বান্দরবান জেলার ভোটার নন। ফলে আইন অনুযায়ী এ আসনে ভোটাধিকার প্রয়োগের সুযোগ থাকছে না তার। জুলাই আন্দোলন-পরবর্তী সময়ে এনসিপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব নেন সুজা উদ্দীন। সুজা উদ্দীন কক্সবাজার জেলার ভোটার বলে জানিয়েছেন বান্দরবান জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুল আলম। তিনি বলেন, নিজ নির্বাচনী এলাকায় ভোটার না হওয়ায় ভোটের দিন তিনি নিজের পক্ষে ভোট দিতে পারবেন না। তবে এ বিষয়ে এনসিপি প্রার্থী আবু সাঈদ আবু সুজা উদ্দীন কোনো মন্তব্য পাওয়া যায়নি।

নিজেকেই ভোট দিতে পারবেন না এনসিপির প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিলেও নিজে ভোট দিতে পারবেন না বান্দরবান আসনের ১১ দলীয় জোটের মনোনীত এনসিপি প্রার্থী আবু সাঈদ মোহাম্মদ সুজাউদ্দীন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, তিনি বান্দরবান জেলার ভোটার নন। ফলে আইন অনুযায়ী এ আসনে ভোটাধিকার প্রয়োগের সুযোগ থাকছে না তার।

জুলাই আন্দোলন-পরবর্তী সময়ে এনসিপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব নেন সুজা উদ্দীন।

সুজা উদ্দীন কক্সবাজার জেলার ভোটার বলে জানিয়েছেন বান্দরবান জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুল আলম। তিনি বলেন, নিজ নির্বাচনী এলাকায় ভোটার না হওয়ায় ভোটের দিন তিনি নিজের পক্ষে ভোট দিতে পারবেন না।

তবে এ বিষয়ে এনসিপি প্রার্থী আবু সাঈদ আবু সুজা উদ্দীন কোনো মন্তব্য পাওয়া যায়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow