নিজেদের নৌবাহিনীকে ‘জলদস্যু’ বললেন ট্রাম্প

ইরানের বিরুদ্ধে চলমান নৌ-অবরোধ কার্যক্রম নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মার্কিন নৌবাহিনী ‘জলদস্যুর মতো’ আচরণ করছে।   শুক্রবার (১ মে) ফ্লোরিডায় এক জনসভায় ট্রাম্প বলেন, সমুদ্রপথে জাহাজ জব্দ করে তেল ও মালামাল দখল করা হচ্ছে। তার ভাষায় এটি ‘অত্যন্ত লাভজনক একটি ব্যাবসা’।    তিনি বলেন, ‘আমরা জাহাজের ওপর নেমে সেটি দখল করে তেল ও কার্গো নিয়ে নিই। এটি এক ধরনের লাভজনক কাজ।’ উপস্থিত সমর্থকদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আমরা এক অর্থে জলদস্যুর মতোই কাজ করছি।’  আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ফেব্রুয়ারির শেষ দিকে ইরান-ইসরায়েল উত্তেজনার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালায়। এর জবাবে ইরান পাল্টা হামলা চালায় এবং পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে অবরোধ আরোপ করে। ট্রাম্প বলেন, তিনি ইরানের সর্বশেষ শান্তি প্রস্তাব নিয়ে ‘সন্তুষ্ট নন’। চুক্তি না হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।  এদিকে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপ ‘অযৌক্তিক ও আগ্রাসী’। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এ যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্রকে জ

নিজেদের নৌবাহিনীকে ‘জলদস্যু’ বললেন ট্রাম্প
ইরানের বিরুদ্ধে চলমান নৌ-অবরোধ কার্যক্রম নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মার্কিন নৌবাহিনী ‘জলদস্যুর মতো’ আচরণ করছে।   শুক্রবার (১ মে) ফ্লোরিডায় এক জনসভায় ট্রাম্প বলেন, সমুদ্রপথে জাহাজ জব্দ করে তেল ও মালামাল দখল করা হচ্ছে। তার ভাষায় এটি ‘অত্যন্ত লাভজনক একটি ব্যাবসা’।    তিনি বলেন, ‘আমরা জাহাজের ওপর নেমে সেটি দখল করে তেল ও কার্গো নিয়ে নিই। এটি এক ধরনের লাভজনক কাজ।’ উপস্থিত সমর্থকদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আমরা এক অর্থে জলদস্যুর মতোই কাজ করছি।’  আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ফেব্রুয়ারির শেষ দিকে ইরান-ইসরায়েল উত্তেজনার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালায়। এর জবাবে ইরান পাল্টা হামলা চালায় এবং পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে অবরোধ আরোপ করে। ট্রাম্প বলেন, তিনি ইরানের সর্বশেষ শান্তি প্রস্তাব নিয়ে ‘সন্তুষ্ট নন’। চুক্তি না হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।  এদিকে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপ ‘অযৌক্তিক ও আগ্রাসী’। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এ যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্রকে জবাবদিহির মুখোমুখি হতে হবে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow