নিজ বসতঘর থেকে বাসচালকের মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জের গজারিয়ায় নিজ বসতঘর থেকে ইমরান মোল্লা (৩০) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার বাউশিয়া ইউনিয়নের মধ্যমকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইমরান মোল্লা ওই গ্রামের খোকন মোল্লার ছেলে। তিনি পেশায় একজন বাসচালক ছিলেন। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ইমরান মোল্লা গত কিছুদিন ধরে তীব্র পারিবারিক কলহ ও মানসিক অশান্তিতে ভুগছিলেন। শুক্রবার দুপুরে নিজ ঘরের আড়ার সঙ্গে তার মরদেহ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এলাকাবাসী জানান, দাম্পত্য কলহের জেরে ইমরানের সংসারে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-বৈঠকও হয়েছে। সম্প্রতি তার স্ত্রী দুই সন্তানকে রেখে বাবার বাড়িতে চলে যান। ধারণা করা হচ্ছে, পারিবারিক এই বিবাদের জেরে মানসিক চাপ সইতে না পেরে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আলী জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও জানান, নিহতের স্বজনর

নিজ বসতঘর থেকে বাসচালকের মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জের গজারিয়ায় নিজ বসতঘর থেকে ইমরান মোল্লা (৩০) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার বাউশিয়া ইউনিয়নের মধ্যমকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইমরান মোল্লা ওই গ্রামের খোকন মোল্লার ছেলে। তিনি পেশায় একজন বাসচালক ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ইমরান মোল্লা গত কিছুদিন ধরে তীব্র পারিবারিক কলহ ও মানসিক অশান্তিতে ভুগছিলেন। শুক্রবার দুপুরে নিজ ঘরের আড়ার সঙ্গে তার মরদেহ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

এলাকাবাসী জানান, দাম্পত্য কলহের জেরে ইমরানের সংসারে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-বৈঠকও হয়েছে। সম্প্রতি তার স্ত্রী দুই সন্তানকে রেখে বাবার বাড়িতে চলে যান। ধারণা করা হচ্ছে, পারিবারিক এই বিবাদের জেরে মানসিক চাপ সইতে না পেরে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আলী জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, নিহতের স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য প্রশাসনের কাছে আবেদন করেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow