নিবন্ধন ব্যতীত শিশু খাদ্য বিক্রি, জরিমানা
ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌরসদরের মধ্য বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ কসমেটিকস বিক্রি এবং মাংসের ওজনে কারচুপির দায়ে এই দণ্ড প্রদান করা হয়।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলাম সোহাগ এই অভিযান পরিচালনা করেন।
মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, যথাযথ নিবন্ধন ব্যতীত শিশু খাদ্য বিক্রি করার দায়ে একটি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা, অনুমোদনহীন ক্ষতিকর রঙ ফর্সাকারী ক্রিম বিক্রি করায় অন্য একটি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা এবং গরুর মাংস বিক্রিতে ওজনে কারচুপি করার অপরাধে একটি মাংসের দোকানকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ব্যবসায়ীদের নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সরকার নির্ধারিত দরে বিক্রির কঠোর নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি পণ্যের ক্রয়-বিক্রয়ের পাকা রশিদ সংরক্ষণ এবং দোকানের দৃশ্যমান স্থানে মূল্য তালিকা টাঙিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার এবং ফুলবাড়িয়া থা
ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌরসদরের মধ্য বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ কসমেটিকস বিক্রি এবং মাংসের ওজনে কারচুপির দায়ে এই দণ্ড প্রদান করা হয়।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলাম সোহাগ এই অভিযান পরিচালনা করেন।
মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, যথাযথ নিবন্ধন ব্যতীত শিশু খাদ্য বিক্রি করার দায়ে একটি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা, অনুমোদনহীন ক্ষতিকর রঙ ফর্সাকারী ক্রিম বিক্রি করায় অন্য একটি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা এবং গরুর মাংস বিক্রিতে ওজনে কারচুপি করার অপরাধে একটি মাংসের দোকানকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ব্যবসায়ীদের নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সরকার নির্ধারিত দরে বিক্রির কঠোর নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি পণ্যের ক্রয়-বিক্রয়ের পাকা রশিদ সংরক্ষণ এবং দোকানের দৃশ্যমান স্থানে মূল্য তালিকা টাঙিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার এবং ফুলবাড়িয়া থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলাম সোহাগ বলেন, বাজার মনিটরিং ও জনস্বার্থে আমাদের এই নিয়মিত অভিযান পরিচালিত হয়েছে। বিভিন্ন অনিয়ম ও অভিযোগে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। সাধারণ মানুষের অধিকার রক্ষায় এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।