নিরপেক্ষ নির্বাচনে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি : ইসি সানাউল্লাহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন সর্বোচ্চ চেষ্টা করেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.)। তিনি বলেন, জাতির কাছে আমাদের একটাই প্রতিজ্ঞা ছিল—নিরপেক্ষ নির্বাচন করা। এজন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। শুক্রবার বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আনুষ্ঠানিক ফল প্রকাশ অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন ইসি সানাউল্লাহ। তিনি বলেন, জাতির কাছে প্রতিশ্রুতি ছিল একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা। সেই লক্ষ্য পূরণে কমিশন আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছে।  দেশবাসী স্বতঃস্ফূর্তভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন, এজন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। নির্বাচন কমিশনার আরও বলেন, নির্বাচন কমিশন এই আয়োজনকে শুধুমাত্র একটি সাংবিধানিক দায়িত্ব হিসেবে দেখেনি, বরং এটিকে একটি পবিত্র আমানত হিসেবে গ্রহণ করেছে। নির্বাচনকে ঘিরে যে শঙ্কা ও সংশয় ছিল, ভোটারদের ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে তা দূর হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তিনি আশা প্রকাশ করে বলেন, এই নির্বাচন দেশের গণতন্ত্রকে আরও সুদৃঢ় করবে এবং ভবিষ্যতে আরও উন্নত ও গ

নিরপেক্ষ নির্বাচনে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি : ইসি সানাউল্লাহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন সর্বোচ্চ চেষ্টা করেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.)। তিনি বলেন, জাতির কাছে আমাদের একটাই প্রতিজ্ঞা ছিল—নিরপেক্ষ নির্বাচন করা। এজন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি।

শুক্রবার বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আনুষ্ঠানিক ফল প্রকাশ অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন ইসি সানাউল্লাহ।

তিনি বলেন, জাতির কাছে প্রতিশ্রুতি ছিল একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা। সেই লক্ষ্য পূরণে কমিশন আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছে।  দেশবাসী স্বতঃস্ফূর্তভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন, এজন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।

নির্বাচন কমিশনার আরও বলেন, নির্বাচন কমিশন এই আয়োজনকে শুধুমাত্র একটি সাংবিধানিক দায়িত্ব হিসেবে দেখেনি, বরং এটিকে একটি পবিত্র আমানত হিসেবে গ্রহণ করেছে। নির্বাচনকে ঘিরে যে শঙ্কা ও সংশয় ছিল, ভোটারদের ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে তা দূর হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আশা প্রকাশ করে বলেন, এই নির্বাচন দেশের গণতন্ত্রকে আরও সুদৃঢ় করবে এবং ভবিষ্যতে আরও উন্নত ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ক্ষেত্রে একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে কাজ করবে।

অনুষ্ঠানে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব ড. আখতার আহমেদসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow