নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ঘোষণার পর একাধিকবার পিছিয়ে যায় ‘গোলাপ’ সিনেমার শুটিং। নানা জটিলতা ও অনিশ্চয়তার কারণে দীর্ঘদিন ধরে স্থবির থাকা এ সিনেমাটি নিয়ে আবারও আশার আলো দেখছেন চিত্রানায়ক নিরব ও  চিত্রনায়িকা পরীমণি। সম্প্রতি অভিনেতা নীররের সঙ্গে তোলা একটি ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন তিনি। সিনেমা সংশ্লিষ্ট সূত্র জানায়, ‘গোলাপ’ সিনেমার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে পরীমণি ও নীরবের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। নীরব জানান, কয়েক দফা পিছিয়ে যাওয়ার পর এবার দ্রুত শুটিং শুরু করার লক্ষ্য নিয়েই কাজ চলছে। এ বিষয়ে পরীমণির সঙ্গেও তার নিয়মিত যোগাযোগ হচ্ছে। ছোট শহরের রাজনৈতিক বাস্তবতা কেন্দ্র করে নির্মিত থ্রিলারধর্মী ‘গোলাপ’-এর গল্প ও চিত্রনাট্য লিখেছেন অনিক বিশ্বাস। গল্পওয়ালা প্রোডাকশনের ব্যানারে নির্মিতব্য সিনেমাটি পরিচালনা করছেন সামছুল হুদা। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন পরীমণি ও নীরব। এদিকে পরীমণির নতুন সিনেমা ‘ডোডোর গল্প’-এর মুক্তিও পিছিয়েছে। রেজা ঘটক পরিচালিত সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন সাইমন সাদিক। শিগগির এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগ

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ঘোষণার পর একাধিকবার পিছিয়ে যায় ‘গোলাপ’ সিনেমার শুটিং। নানা জটিলতা ও অনিশ্চয়তার কারণে দীর্ঘদিন ধরে স্থবির থাকা এ সিনেমাটি নিয়ে আবারও আশার আলো দেখছেন চিত্রানায়ক নিরব ও  চিত্রনায়িকা পরীমণি। সম্প্রতি অভিনেতা নীররের সঙ্গে তোলা একটি ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন তিনি।

সিনেমা সংশ্লিষ্ট সূত্র জানায়, ‘গোলাপ’ সিনেমার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে পরীমণি ও নীরবের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। নীরব জানান, কয়েক দফা পিছিয়ে যাওয়ার পর এবার দ্রুত শুটিং শুরু করার লক্ষ্য নিয়েই কাজ চলছে। এ বিষয়ে পরীমণির সঙ্গেও তার নিয়মিত যোগাযোগ হচ্ছে।

ছোট শহরের রাজনৈতিক বাস্তবতা কেন্দ্র করে নির্মিত থ্রিলারধর্মী ‘গোলাপ’-এর গল্প ও চিত্রনাট্য লিখেছেন অনিক বিশ্বাস। গল্পওয়ালা প্রোডাকশনের ব্যানারে নির্মিতব্য সিনেমাটি পরিচালনা করছেন সামছুল হুদা। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন পরীমণি ও নীরব।

এদিকে পরীমণির নতুন সিনেমা ‘ডোডোর গল্প’-এর মুক্তিও পিছিয়েছে। রেজা ঘটক পরিচালিত সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন সাইমন সাদিক। শিগগির এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে স্থগিত থাকা ‘গোলাপ’-এর ক্যামেরা শিগগির চালু হবে। আর সেইসঙ্গে পর্দায় পরীমণি-নীরব জুটির নতুন অধ্যায়ের সূচনা হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow