নিরাপত্তাকর্মীকে হত্যা, ছেলেকে পুলিশে দিলেন বাবা
ঠাকুরগাঁওয়ে টাটা কোম্পানির একটি সার্ভিসিং সেন্টারের নিরাপত্তাকর্মী মো. আব্দুর রহমান (৫৫) হত্যাকাণ্ডের ঘটনায় জুয়েল রানা নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) গভীর রাতে সদর থানা পুলিশ সেনুয়া ব্রিজ এলাকার বউ বাজারে অভিযান চালিয়ে জুয়েল রানাকে বাড়ি থেকে আটক করে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। নিহত আব্দুর রহমান ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার আলিমুদ্দিনের ছেলে। তিনি সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চব্বিশ টিউবল এলাকায় টাটা কোম্পানির সার্ভিসিং সেন্টারে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। অন্যদিকে গ্রেফতার জুয়েল রানা শহরের সেনুয়া ব্রিজ এলাকার বউ বাজারের আব্দুল খালেকের ছেলে। সূত্র জানায়, নিরাপত্তাকর্মীকে হত্যার পর জুয়েল বিষয়টি তার মাকে জানান। পরে জুয়েলের বাবা আব্দুল খালেক জানার পর বিষয়টি পুলিশকে অবহিত করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে গভীর রাতে অভিযান চালিয়ে জুয়েলকে আটক করে পুলিশ। আরও পড়ুন জীবন বাঁচাতে ছেলেকে পুলিশে দিলেন বাবা ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, গভীর রাতে অভিযান চালিয়ে জুয়েল রানাকে আটক করা হয়েছে। এ ঘটনায় হ
ঠাকুরগাঁওয়ে টাটা কোম্পানির একটি সার্ভিসিং সেন্টারের নিরাপত্তাকর্মী মো. আব্দুর রহমান (৫৫) হত্যাকাণ্ডের ঘটনায় জুয়েল রানা নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) গভীর রাতে সদর থানা পুলিশ সেনুয়া ব্রিজ এলাকার বউ বাজারে অভিযান চালিয়ে জুয়েল রানাকে বাড়ি থেকে আটক করে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।
নিহত আব্দুর রহমান ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার আলিমুদ্দিনের ছেলে। তিনি সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চব্বিশ টিউবল এলাকায় টাটা কোম্পানির সার্ভিসিং সেন্টারে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। অন্যদিকে গ্রেফতার জুয়েল রানা শহরের সেনুয়া ব্রিজ এলাকার বউ বাজারের আব্দুল খালেকের ছেলে।
সূত্র জানায়, নিরাপত্তাকর্মীকে হত্যার পর জুয়েল বিষয়টি তার মাকে জানান। পরে জুয়েলের বাবা আব্দুল খালেক জানার পর বিষয়টি পুলিশকে অবহিত করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে গভীর রাতে অভিযান চালিয়ে জুয়েলকে আটক করে পুলিশ।

জীবন বাঁচাতে ছেলেকে পুলিশে দিলেন বাবা
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, গভীর রাতে অভিযান চালিয়ে জুয়েল রানাকে আটক করা হয়েছে। এ ঘটনায় হত্যাকাণ্ডে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত চলছে।
এর আগে মঙ্গলবার রাত ৯টার দিকে সার্ভিসিং সেন্টারের ভেতরে আব্দুর রহমানকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন ছিল। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
তানভীর হাসান তানু/এসজেডএইচ/জেআইএম
What's Your Reaction?