নিরাপত্তায় কিছু গেট বন্ধ থাকলেও ভোটের দিন চলবে মেট্রোরেল
জাতীয় সংসদ নির্বাচনের দিন ঢাকার জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেলে যাত্রী পরিবহন স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ। তিনি বলেন, নির্বাচনের দিন সাধারণ দিনের মতোই নির্বিঘ্ন যাত্রী পরিবহন করবে মেট্রোরেল। এক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই। রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে জাগো নিউজকে এ তথ্য জানান ডিএমটিসিএল এমডি। তবে মেট্রোরেল সূত্র জানায়, নির্বাচনের দিনে যেসব স্টেশনের গেট ভোটকেন্দ্রের একেবারে পাশে অবস্থিত, সেসব গেট বন্ধ রাখা হতে পারে। এছাড়া বাকি সব গেট খোলা থাকবে। এমএমএ/এমআরএম
জাতীয় সংসদ নির্বাচনের দিন ঢাকার জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেলে যাত্রী পরিবহন স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ।
তিনি বলেন, নির্বাচনের দিন সাধারণ দিনের মতোই নির্বিঘ্ন যাত্রী পরিবহন করবে মেট্রোরেল। এক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই।
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে জাগো নিউজকে এ তথ্য জানান ডিএমটিসিএল এমডি। তবে মেট্রোরেল সূত্র জানায়, নির্বাচনের দিনে যেসব স্টেশনের গেট ভোটকেন্দ্রের একেবারে পাশে অবস্থিত, সেসব গেট বন্ধ রাখা হতে পারে। এছাড়া বাকি সব গেট খোলা থাকবে।
এমএমএ/এমআরএম
What's Your Reaction?