নিরাপত্তা শঙ্কায় ইসরায়েলগামী ফ্লাইট বাতিল ২ দেশের
নিরাপত্তা পরিস্থিতির অবনতির আশঙ্কায় শনিবারের (২৫ জুলাই) জন্য ইসরায়েলগামী নির্ধারিত ফ্লাইট বাতিল করেছে অস্ট্রিয়ান এয়ারলাইন্স এবং ইতালির আইটিএ এয়ারওয়েজ। শুক্রবার (২৪ জুলাই) ইসরায়েলের সংবাদমাধ্যম চ্যানেল ১২ এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে ইসরায়েল থেকে এবং ইসরায়েলে বিমান চলাচলে আবারও বিঘ্ন দেখা দিয়েছে। তবে শনিবারের পরও ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত বহাল থাকবে কি না, সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা যুদ্ধ শুরুর পর বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইন্স নিরাপত্তা পরিস্থিতির ওপর নির্ভর করে একাধিকবার ইসরায়েলে ফ্লাইট স্থগিত ও পুনরায় চালু করেছে। সাম্প্রতিক এই সিদ্ধান্ত এমন এক সময়ে এসেছে, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনা এবং বৃহত্তর আঞ্চলিক সংঘাতের আশঙ্কা আরও বেড়েছে। গত ৮ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, গত মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতার ভিত্তিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি আর বলবৎ নেই। এরপর থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এর প্রভাব পড়েছে হ
নিরাপত্তা পরিস্থিতির অবনতির আশঙ্কায় শনিবারের (২৫ জুলাই) জন্য ইসরায়েলগামী নির্ধারিত ফ্লাইট বাতিল করেছে অস্ট্রিয়ান এয়ারলাইন্স এবং ইতালির আইটিএ এয়ারওয়েজ। শুক্রবার (২৪ জুলাই) ইসরায়েলের সংবাদমাধ্যম চ্যানেল ১২ এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে ইসরায়েল থেকে এবং ইসরায়েলে বিমান চলাচলে আবারও বিঘ্ন দেখা দিয়েছে। তবে শনিবারের পরও ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত বহাল থাকবে কি না, সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজা যুদ্ধ শুরুর পর বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইন্স নিরাপত্তা পরিস্থিতির ওপর নির্ভর করে একাধিকবার ইসরায়েলে ফ্লাইট স্থগিত ও পুনরায় চালু করেছে।
সাম্প্রতিক এই সিদ্ধান্ত এমন এক সময়ে এসেছে, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনা এবং বৃহত্তর আঞ্চলিক সংঘাতের আশঙ্কা আরও বেড়েছে। গত ৮ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, গত মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতার ভিত্তিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি আর বলবৎ নেই।
এরপর থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এর প্রভাব পড়েছে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলেও, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
What's Your Reaction?