নিরাপদ অভিবাসনে দালালদের দৌরাত্ম্য রোধে ডিসিদের আহ্বান প্রতিমন্ত্রীর

বিদেশগামী মানুষের নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে দালালচক্রের দৌরাত্ম্য রোধে স্থানীয় পর্যায়ে কার্যকর উদ্যোগ বাড়াতে জেলা প্রশাসকদের (ডিসি) আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের ষষ্ঠ অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। তিনি বলেন, অসচেতনতার সুযোগ নিয়ে একটি চক্র সাধারণ মানুষকে ঝুঁকিপূর্ণ পথে বিদেশ পাঠাচ্ছে। এতে অনেকেই বিপদে পড়ছেন, এমনকি প্রাণহানির ঘটনাও ঘটছে। এ পরিস্থিতিতে তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং জেলা প্রশাসনের সক্রিয় ভূমিকার মাধ্যমে এ ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করেন তিনি। অবৈধ অভিবাসন বন্ধ করতে জেলা প্রশাসকদের নেতৃত্বে সামাজিক সচেতনতা ও প্রতিরোধ গড়ে তুলতে হবে, যাতে মানুষ এ ধরনের প্রতারণার শিকার না হন। তিনি বলেন, সরকার দক্ষ ও অর্ধদক্ষ জনশক্তি বিদেশে পাঠাতে আগ্রহী। এতে একদিকে কর্মসংস্থান বাড়বে, অন্যদিকে অবৈধ অভিবাসনও কমবে। এ লক্ষ্য অর্জনে ভোকেশনাল প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে আরও কার্যকর করার ওপর জোর দেওয়া হয়েছে বলে জানান তিনি।

নিরাপদ অভিবাসনে দালালদের দৌরাত্ম্য রোধে ডিসিদের আহ্বান প্রতিমন্ত্রীর

বিদেশগামী মানুষের নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে দালালচক্রের দৌরাত্ম্য রোধে স্থানীয় পর্যায়ে কার্যকর উদ্যোগ বাড়াতে জেলা প্রশাসকদের (ডিসি) আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের ষষ্ঠ অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তিনি বলেন, অসচেতনতার সুযোগ নিয়ে একটি চক্র সাধারণ মানুষকে ঝুঁকিপূর্ণ পথে বিদেশ পাঠাচ্ছে। এতে অনেকেই বিপদে পড়ছেন, এমনকি প্রাণহানির ঘটনাও ঘটছে।

এ পরিস্থিতিতে তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং জেলা প্রশাসনের সক্রিয় ভূমিকার মাধ্যমে এ ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করেন তিনি। অবৈধ অভিবাসন বন্ধ করতে জেলা প্রশাসকদের নেতৃত্বে সামাজিক সচেতনতা ও প্রতিরোধ গড়ে তুলতে হবে, যাতে মানুষ এ ধরনের প্রতারণার শিকার না হন।

তিনি বলেন, সরকার দক্ষ ও অর্ধদক্ষ জনশক্তি বিদেশে পাঠাতে আগ্রহী। এতে একদিকে কর্মসংস্থান বাড়বে, অন্যদিকে অবৈধ অভিবাসনও কমবে। এ লক্ষ্য অর্জনে ভোকেশনাল প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে আরও কার্যকর করার ওপর জোর দেওয়া হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি যেখানে প্রশিক্ষণ প্রতিষ্ঠান নেই, সেখানে নতুন কেন্দ্র স্থাপন এবং বিদ্যমান প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়াতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শামা ওবায়েদ বলেন, একটি গণতান্ত্রিক সরকারের সময়ে এই ডিসি সম্মেলন বিশেষ গুরুত্ব বহন করছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে জেলা প্রশাসকদের বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, যেগুলো দেশের তৃণমূল জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত।

এরমধ্যে জলবায়ু পরিবর্তন, বাণিজ্য ও বিনিয়োগ, ক্রীড়াসহ নানা বৈশ্বিক ইস্যুর প্রভাব দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় পড়ছে। এসব বিষয়ে স্থানীয় প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কোন অঞ্চলে কী পরিস্থিতি, তা সমাধানেও ডিসিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জেলা প্রশাসকরা যেন যে কোনো সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন, সে ব্যবস্থা উন্মুক্ত রয়েছে। নীতিনির্ধারণ বা বাস্তবায়ন উভয় ক্ষেত্রেই তাদের মতামত ও পরামর্শকে গুরুত্ব দেওয়া হবে।

এনএইচ/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow