নির্ধারিত সময়ের পরও কেন্দ্রে নারী ভোটারদের সারি

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সময়সীমা শেষ হয়েছে বিকেল সাড়ে ৪টায়। কিন্তু রাজধানীতে নির্ধারিত সময়ের পরও কিছু কেন্দ্রে নারী ভোটাদের সারি দেখা গেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৫টার দিকে ঢাকা-১৩ আসনের বছিলা (পুরাতন) সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, দ্বিতীয় তলায় নারীরা ভোট দিতে দীর্ঘ লাইন ধরে আছেন। কেন্দ্রটি নারীদের জন্য নির্ধারিত হওয়ায় শুধু তারাই এখানে ভোট দেন। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সাওকাত হোসাইন বলেন, ‘সকাল থেকেই এই কেন্দ্রে ভোটার উপস্থিতি অনেক বেশি ছিল। নির্ধারিত সময়ের পরও লাইনে ভোটার থাকায় তাদের ভোট নিচ্ছি। ভোট সুষ্ঠু হয়েছে।’ ‘কেন্দ্রটি ঝুঁকিপূর্ণ। কেন্দ্রের চারপাশ ফাঁকা। তারপরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় আমরা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই ভোটগ্রহণ করতে পেরেছি,’ যোগ করেন তিনি। এর আগে ভোট শেষ হওয়ার ৩০ মিনিট পূর্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হ্যান্ডমাইকের মাধ্যমে আগ্রহী ভোটারদের সাড়ে ৪টার মধ্যে কেন্দ্রে আসার আহ্বান জানান। হ্যান্ডমাইকে ঘোষণা দিয়ে বলা হয়, যারা এখনো ভোট দেননি তাদের সাড়ে ৪টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে। কোন

নির্ধারিত সময়ের পরও কেন্দ্রে নারী ভোটারদের সারি

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সময়সীমা শেষ হয়েছে বিকেল সাড়ে ৪টায়। কিন্তু রাজধানীতে নির্ধারিত সময়ের পরও কিছু কেন্দ্রে নারী ভোটাদের সারি দেখা গেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৫টার দিকে ঢাকা-১৩ আসনের বছিলা (পুরাতন) সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, দ্বিতীয় তলায় নারীরা ভোট দিতে দীর্ঘ লাইন ধরে আছেন। কেন্দ্রটি নারীদের জন্য নির্ধারিত হওয়ায় শুধু তারাই এখানে ভোট দেন।

কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সাওকাত হোসাইন বলেন, ‘সকাল থেকেই এই কেন্দ্রে ভোটার উপস্থিতি অনেক বেশি ছিল। নির্ধারিত সময়ের পরও লাইনে ভোটার থাকায় তাদের ভোট নিচ্ছি। ভোট সুষ্ঠু হয়েছে।’

‘কেন্দ্রটি ঝুঁকিপূর্ণ। কেন্দ্রের চারপাশ ফাঁকা। তারপরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় আমরা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই ভোটগ্রহণ করতে পেরেছি,’ যোগ করেন তিনি।

এর আগে ভোট শেষ হওয়ার ৩০ মিনিট পূর্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হ্যান্ডমাইকের মাধ্যমে আগ্রহী ভোটারদের সাড়ে ৪টার মধ্যে কেন্দ্রে আসার আহ্বান জানান।

হ্যান্ডমাইকে ঘোষণা দিয়ে বলা হয়, যারা এখনো ভোট দেননি তাদের সাড়ে ৪টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে। কোনো অবস্থায় সাড়ে ৪টার এক মিনিট পরও কাউকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।

কেআর/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow