নির্বাচনি কর্মকর্তাদের প্রতারক চক্রের বিষয়ে সতর্ক করল ইসি
নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের লক্ষ্য করে প্রতারণার চেষ্টা চালানো একটি চক্রের বিষয়ে সতর্ক করে এমন কোনো ফোন কলে সাড়া না দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। রবিবার (২ ফেব্রুয়ারি) ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিকের সই করা একটি চিঠিতে বিষয়টি সব কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।
What's Your Reaction?
