নির্বাচনি পরিস্থিতি ভালোই মনে হচ্ছে: ইশরাক হোসেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত ভালো রয়েছে এবং ভোটার উপস্থিতিও সন্তোষজনক।‎‎বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে টিকাটুলীর কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।‎ইশরাক হোসেন বলেন, পুরান ঢাকার মানুষ একটু দেরিতে ঘুম থেকে ওঠেন, তাই আশা করছি দিন বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি আরও বাড়বে। নিজের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, জনগণের রায়ই চূড়ান্ত এবং ফলাফল যাই হোক তা মেনে নেবো।‎ভোটের মাঠের সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি অভিযোগ করে বলেন, গতকাল রাত থেকে জামায়াতের কিছু লোক বিভিন্ন অনিয়ম ও টাকার ছড়াছড়ি করেছে। তারা বুঝে গেছে হেরে যাবে। এজন্য টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে। গত রাতে সূত্রাপুরে জামায়াতের নায়েবে আমির এবং এর আগে ঠাকুরগাঁওয়ের আমির প্রায় কোটি টাকাসহ ধরা পড়েছেন বলে শুনেছি।‎উল্লেখ্য, ঢাকা-৬ আসনটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৪, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ ও ৪৬ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯২ হাজার

নির্বাচনি পরিস্থিতি ভালোই মনে হচ্ছে: ইশরাক হোসেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত ভালো রয়েছে এবং ভোটার উপস্থিতিও সন্তোষজনক।

‎বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে টিকাটুলীর কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, পুরান ঢাকার মানুষ একটু দেরিতে ঘুম থেকে ওঠেন, তাই আশা করছি দিন বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি আরও বাড়বে। নিজের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, জনগণের রায়ই চূড়ান্ত এবং ফলাফল যাই হোক তা মেনে নেবো।

ভোটের মাঠের সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি অভিযোগ করে বলেন, গতকাল রাত থেকে জামায়াতের কিছু লোক বিভিন্ন অনিয়ম ও টাকার ছড়াছড়ি করেছে। তারা বুঝে গেছে হেরে যাবে। এজন্য টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে। গত রাতে সূত্রাপুরে জামায়াতের নায়েবে আমির এবং এর আগে ঠাকুরগাঁওয়ের আমির প্রায় কোটি টাকাসহ ধরা পড়েছেন বলে শুনেছি।

উল্লেখ্য, ঢাকা-৬ আসনটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৪, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ ও ৪৬ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯২ হাজার ২৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৫১৯ জন, নারী ভোটার ১ লাখ ৩৯ হাজার ৭৬১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। জামায়াত জোটের প্রার্থী মো. আব্দুল মান্নান দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ ছাড়া জাতীয় পার্টির আমির উদ্দিন আহমেদ (ডালু) লাঙ্গল প্রতীক, গণফ্রন্টের আহম্মেদ আলী শেখ মাছ প্রতীক, বাংলাদেশ মুসলিম লীগের মো. আকতার হোসেন, বাংলাদেশ কংগ্রেসের মো. ইউনুস আলী আকন্দ এবং গণঅধিকার পরিষদের (জিওপি) মো. ফখরুল ইসলামও এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

টিএইচকিউ/এমএমকে 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow