নির্বাচনী প্রচারণায় চিত্রনায়িকা শিমলা

নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে দেশের রাজনৈতিক অঙ্গন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সারা দেশে বইছে প্রচারণার ঝড়। এই নির্বাচনি উত্তাপে এবার যুক্ত হলো শোবিজ অঙ্গনও। ভোটের মাঠে সরাসরি নেমে আলোচনায় এসেছেন জনপ্রিয় চিত্রনায়িকা শিমলা। আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চাইতে দেখা গেছে তাকে, সঙ্গে ছিলেন সংগীত ও অভিনয় জগতের আরও কয়েকজন পরিচিত মুখ। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-১৭ আসনে দেশের শিল্পীদের একটি দলকে ধানের শীষ প্রতীকে ভোট চাইতে দেখা যায়। শিমলা ছাড়াও এ দলে ছিলেন— সংগীতশিল্পী মনির খান, রবি চৌধুরী, অভিনেত্রী রীনা খান, অভিনেতা শাহেদ। এ সময় তারা পথচারী, স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের সঙ্গে কথা বলেন । ভোট চাওয়ার ফাঁকে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন শিল্পীরা। এ সময় শিমলা বলেন, ‘আমি শিমলা, ধানের শীষের জন্য ভোট চাইছি। এখানে অনেকের সঙ্গে কথা বলেছি, তারাও ধানের শীষে ভোট দেওয়ার সম্মতি জানিয়েছেন।’  ‘ম্যাডাম ফুলি’খ্যাত অভিনেত্রী শিমলা। ১৯৯৯ সালে এ সিনেমা দিয়েই দর্শক হৃদয়ে জায়গা করে নেন তিনি। কেবল তাই নয়, অভিষেক চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্ক

নির্বাচনী প্রচারণায় চিত্রনায়িকা শিমলা
নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে দেশের রাজনৈতিক অঙ্গন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সারা দেশে বইছে প্রচারণার ঝড়। এই নির্বাচনি উত্তাপে এবার যুক্ত হলো শোবিজ অঙ্গনও। ভোটের মাঠে সরাসরি নেমে আলোচনায় এসেছেন জনপ্রিয় চিত্রনায়িকা শিমলা। আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চাইতে দেখা গেছে তাকে, সঙ্গে ছিলেন সংগীত ও অভিনয় জগতের আরও কয়েকজন পরিচিত মুখ। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-১৭ আসনে দেশের শিল্পীদের একটি দলকে ধানের শীষ প্রতীকে ভোট চাইতে দেখা যায়। শিমলা ছাড়াও এ দলে ছিলেন— সংগীতশিল্পী মনির খান, রবি চৌধুরী, অভিনেত্রী রীনা খান, অভিনেতা শাহেদ। এ সময় তারা পথচারী, স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের সঙ্গে কথা বলেন । ভোট চাওয়ার ফাঁকে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন শিল্পীরা। এ সময় শিমলা বলেন, ‘আমি শিমলা, ধানের শীষের জন্য ভোট চাইছি। এখানে অনেকের সঙ্গে কথা বলেছি, তারাও ধানের শীষে ভোট দেওয়ার সম্মতি জানিয়েছেন।’  ‘ম্যাডাম ফুলি’খ্যাত অভিনেত্রী শিমলা। ১৯৯৯ সালে এ সিনেমা দিয়েই দর্শক হৃদয়ে জায়গা করে নেন তিনি। কেবল তাই নয়, অভিষেক চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও লাভ করেন।   পরবর্তীতে বেশ কিছু সিনেমা উপহার দেন এই অভিনেত্রী। তবে দীর্ঘ দিন ধরে অভিনয়ে অনিয়মিত শিমলা। হঠাৎ ভোটের মাঠে প্রিয় অভিনেত্রীকে দেখে অনেকে আনন্দ প্রকাশ করেছেন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow