নির্বাচনী প্রচারে হকারকে টাকা দেওয়ার ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার শাহরিয়ার

নির্বাচনী প্রচারণার সময় একজন হকারকে টাকা দেন ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিও নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে। অবশেষে হকারকে টাকা দেওয়ার ব্যাখ্যা দিয়েছেন তিনি। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ ব্যাখা দেন। ফেসবুক পোস্টে ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির লেখেন, মানবিক আবেদন। আমি গত শনিবারে মিরপুর এলাকায় ব্যক্তিগতভাবে জামায়াতের সমর্থনে গণসংযোগকালে একজন পান ও সিগারেট বিক্রেতার সাথে আমার সাক্ষাতকালে জানতে পারি যে, তার সারাদিন তেমন বেচা বিক্রি হয় নাই, এবং  আমি সবার সম্মুখে ক্যামেরার সামনে এক হাজার টাকা দান করি মানবিক দিক বিবেচনা করে। তিনি আরও লেখেন, ওই একই স্থানে আমি বাচ্চাদের র‍্যাকেট কেনার কিছু টাকা গিফট করি এবং মিডিয়াকে আমি স্পষ্টভাবে বলি এই মানবিক সাহায্যকে আপনারা অন্যভাবে দেখবেন না বা দেখার সুযোগ নেই, বাচ্চাদের র‍্যাকেট খেলার ভিডিওটি ইতোমধ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে সাড়া ফেলেছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে  Zulqarnain Sayer Khan এবং বিভিন্ন গণমাধ্যম এই মানবিক সাহায্যকে অন্যভাবে প্রচার কর

নির্বাচনী প্রচারে হকারকে টাকা দেওয়ার ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার শাহরিয়ার

নির্বাচনী প্রচারণার সময় একজন হকারকে টাকা দেন ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিও নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে। অবশেষে হকারকে টাকা দেওয়ার ব্যাখ্যা দিয়েছেন তিনি।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ ব্যাখা দেন।

ফেসবুক পোস্টে ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির লেখেন, মানবিক আবেদন। আমি গত শনিবারে মিরপুর এলাকায় ব্যক্তিগতভাবে জামায়াতের সমর্থনে গণসংযোগকালে একজন পান ও সিগারেট বিক্রেতার সাথে আমার সাক্ষাতকালে জানতে পারি যে, তার সারাদিন তেমন বেচা বিক্রি হয় নাই, এবং  আমি সবার সম্মুখে ক্যামেরার সামনে এক হাজার টাকা দান করি মানবিক দিক বিবেচনা করে।

তিনি আরও লেখেন, ওই একই স্থানে আমি বাচ্চাদের র‍্যাকেট কেনার কিছু টাকা গিফট করি এবং মিডিয়াকে আমি স্পষ্টভাবে বলি এই মানবিক সাহায্যকে আপনারা অন্যভাবে দেখবেন না বা দেখার সুযোগ নেই, বাচ্চাদের র‍্যাকেট খেলার ভিডিওটি ইতোমধ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে সাড়া ফেলেছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে  Zulqarnain Sayer Khan এবং বিভিন্ন গণমাধ্যম এই মানবিক সাহায্যকে অন্যভাবে প্রচার করার হীন চেষ্টা করেছেন। আমি অত্যান্ত মর্মাহত ও শোকাহত এরুপ দুর্বৃত্তায়নের জন্য। ইনশাআল্লাহ, আল্লাহ আমাকে ও সকলকে এমন দুর্বৃত্তায়নের হাত থেকে রক্ষা করুক। তারপরও মানুষ হিসেবে কেউ কস্ট পেয়ে থাকলে আমি ক্ষমাপ্রার্থী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow