নির্বাচনী সভায় যোগ দিতে উত্তরবঙ্গে যাচ্ছেন জামায়াত আমির 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী জনসভায় যোগ দিতে উত্তরবঙ্গে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় তিস্তা ব্যারেজের হেলিপ্যাড মাঠে এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি।  জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আব্দুল হালিম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি আরও বলেন, জনসভায় আমাদের আমির লালমনিরহাটের তিনজন ও নীলফামারীর চার প্রার্থীর হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেবেন। এ সময় প্রার্থীদের সবার সাথে পরিচয়ও করিয়ে দেবেন তিনি।  জামায়াতের এই নেতা বলেন, সভায় দেশের উন্নয়ন অগ্রগতি সবকিছু নিয়ে কথা বলবেন আমির। এছাড়া কর্মসংস্থানসহ মানুষের জীবন-জীবিকা নিয়েও আলোচনা করবেন তিনি। জনসভায় ১১ দলীয় জোটের নেতাকর্মীরাও উপস্থিত থাকবেন।

নির্বাচনী সভায় যোগ দিতে উত্তরবঙ্গে যাচ্ছেন জামায়াত আমির 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী জনসভায় যোগ দিতে উত্তরবঙ্গে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় তিস্তা ব্যারেজের হেলিপ্যাড মাঠে এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি। 

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আব্দুল হালিম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি আরও বলেন, জনসভায় আমাদের আমির লালমনিরহাটের তিনজন ও নীলফামারীর চার প্রার্থীর হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেবেন। এ সময় প্রার্থীদের সবার সাথে পরিচয়ও করিয়ে দেবেন তিনি। 

জামায়াতের এই নেতা বলেন, সভায় দেশের উন্নয়ন অগ্রগতি সবকিছু নিয়ে কথা বলবেন আমির। এছাড়া কর্মসংস্থানসহ মানুষের জীবন-জীবিকা নিয়েও আলোচনা করবেন তিনি। জনসভায় ১১ দলীয় জোটের নেতাকর্মীরাও উপস্থিত থাকবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow