নির্বাচনের আগের রাতে সরে দাঁড়ালেন আরেক প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ফরিদপুর-১ আসনে উট প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধার সন্তান ও দীর্ঘদিনের আওয়ামী লীগ কর্মী শেখ আব্দুর রহমান জিকো নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।  বুধবার (১১ ফেব্রুয়ারি) আলফাডাঙ্গার গোপালপুর ইউনিয়নের কুচিয়াগ্রামে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে এ সিদ্ধান্ত জানান তিনি। বীর মুক্তিযোদ্ধার সন্তান ও দীর্ঘদিনের আওয়ামী লীগ কর্মী জিকো বলেন, শুরু থেকেই আমি নির্বাচনী প্রক্রিয়ায় একাধিক অনিয়ম ও বৈষম্যের শিকার হই। আমার মনোনয়নপত্র প্রথমে বাতিল, পরে আপিলে ফেরত পাওয়া এবং প্রতীক বরাদ্দে জটিলতার ঘটনাগুলো নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন রয়েছে। পাশাপাশি নিরাপত্তা ও মানসিক চাপে থাকায় আমি এ সিদ্ধান্ত নিয়েছি  জিকো আরও বলেন, আওয়ামী লীগ নৌকা প্রতীক নিয়ে এ নির্বাচনে অংশ নিচ্ছে না। দলীয় অবস্থান ও শৃঙ্খলার প্রতি সম্মান জানিয়ে আমি ব্যক্তিগতভাবে নির্বাচনে না থাকার সিদ্ধান্ত নিয়েছি। উল্লেখ্য ফরিদপুর-১ নির্বাচনী আসনে মোট ভোটার সংখ্যা ৫১০৫৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২৫৯৩৩৫ জন, নারী ভোটার ২৫১২০৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার একজন।

নির্বাচনের আগের রাতে সরে দাঁড়ালেন আরেক প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ফরিদপুর-১ আসনে উট প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধার সন্তান ও দীর্ঘদিনের আওয়ামী লীগ কর্মী শেখ আব্দুর রহমান জিকো নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) আলফাডাঙ্গার গোপালপুর ইউনিয়নের কুচিয়াগ্রামে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে এ সিদ্ধান্ত জানান তিনি।

বীর মুক্তিযোদ্ধার সন্তান ও দীর্ঘদিনের আওয়ামী লীগ কর্মী জিকো বলেন, শুরু থেকেই আমি নির্বাচনী প্রক্রিয়ায় একাধিক অনিয়ম ও বৈষম্যের শিকার হই। আমার মনোনয়নপত্র প্রথমে বাতিল, পরে আপিলে ফেরত পাওয়া এবং প্রতীক বরাদ্দে জটিলতার ঘটনাগুলো নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন রয়েছে। পাশাপাশি নিরাপত্তা ও মানসিক চাপে থাকায় আমি এ সিদ্ধান্ত নিয়েছি 

জিকো আরও বলেন, আওয়ামী লীগ নৌকা প্রতীক নিয়ে এ নির্বাচনে অংশ নিচ্ছে না। দলীয় অবস্থান ও শৃঙ্খলার প্রতি সম্মান জানিয়ে আমি ব্যক্তিগতভাবে নির্বাচনে না থাকার সিদ্ধান্ত নিয়েছি।

উল্লেখ্য ফরিদপুর-১ নির্বাচনী আসনে মোট ভোটার সংখ্যা ৫১০৫৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২৫৯৩৩৫ জন, নারী ভোটার ২৫১২০৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার একজন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow