নির্বাচনের ফল কখন প্রকাশ হবে, পরিস্কার করলেন ইসি

অতীতে অনুষ্ঠিত সব নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনী পরিবেশ অনেক বেশি চমৎকার ও শান্তিপূর্ণ বলে দাবি করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেছেন, নির্বাচন ঘিরে যেসব শঙ্কা ছিল, সেগুলো সবার সহযোগিতায় ইতোমধ্যে কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর নির্বাচন ভবনে বর্তমান নির্বাচনী পরিস্থিতি ও কমিশনের প্রস্তুতি নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। আনোয়ারুল ইসলাম সরকার বলেন, “ইনশাআল্লাহ, আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দেশবাসীকে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারব।” একই দিনে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ফলাফল ঘোষণায় বিলম্ব হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনোভাবেই তিন দিন লাগবে না। বরং শুক্রবারের (১৩ ফেব্রুয়ারি) মধ্যেই ফলাফল ঘোষণা করা সম্ভব হবে। আধুনিক অটোমেশন সিস্টেম এবং একাধিক ডিভাইস ব্যবহারের মাধ্যমে দ্রুত ফল সংগ্রহ করা যাবে। তবে দুর্গম কিছু এলাকার কারণে হাতে গোনা কয়েকটি কেন্দ্রে সামান্য বিলম্ব হতে পারে বলে তিনি উল্লেখ করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনকে কেন্দ

নির্বাচনের ফল কখন প্রকাশ হবে, পরিস্কার করলেন ইসি

অতীতে অনুষ্ঠিত সব নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনী পরিবেশ অনেক বেশি চমৎকার ও শান্তিপূর্ণ বলে দাবি করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেছেন, নির্বাচন ঘিরে যেসব শঙ্কা ছিল, সেগুলো সবার সহযোগিতায় ইতোমধ্যে কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর নির্বাচন ভবনে বর্তমান নির্বাচনী পরিস্থিতি ও কমিশনের প্রস্তুতি নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। আনোয়ারুল ইসলাম সরকার বলেন, “ইনশাআল্লাহ, আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দেশবাসীকে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারব।”

একই দিনে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ফলাফল ঘোষণায় বিলম্ব হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনোভাবেই তিন দিন লাগবে না। বরং শুক্রবারের (১৩ ফেব্রুয়ারি) মধ্যেই ফলাফল ঘোষণা করা সম্ভব হবে। আধুনিক অটোমেশন সিস্টেম এবং একাধিক ডিভাইস ব্যবহারের মাধ্যমে দ্রুত ফল সংগ্রহ করা যাবে। তবে দুর্গম কিছু এলাকার কারণে হাতে গোনা কয়েকটি কেন্দ্রে সামান্য বিলম্ব হতে পারে বলে তিনি উল্লেখ করেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনকে কেন্দ্র করে সব বাহিনী মিলিয়ে প্রায় ১১ থেকে ১২ লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য দায়িত্ব পালন করবেন। অতীতের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। রিটার্নিং কর্মকর্তাদের নেতৃত্বে এবং নির্বাচন কমিশনের সরাসরি তত্ত্বাবধানে সমন্বিতভাবে নির্বাচন পরিচালিত হবে।

নির্বাচনের দিন মনিটরিং ব্যবস্থার বিষয়ে তিনি জানান, প্রতিটি আসনে একাধিক মনিটরিং টিম থাকবে এবং প্রতি দুই ঘণ্টা অন্তর নির্বাচনী পরিস্থিতির তথ্য কেন্দ্রীয় মনিটরিং সেলে পাঠানো হবে। যেসব কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ রয়েছে, সেখানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। পাশাপাশি দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারের নির্দেশনাও দেওয়া হয়েছে।

এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও বিভ্রান্তি ঠেকাতে একটি বিশেষ ‘ফ্যাক্ট-ফাইন্ডিং সেল’ কাজ করবে বলেও জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow