নির্বাচনে কত শতাংশ ভোট পড়েছে, জানাল ইসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ৫৯ দশমিক ৪৪ ভোট পড়েছে। নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ বিভাগ থেকে শুক্রবার সকালে এই তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার ভোটের সাড়ে ছয় ঘণ্টায় ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রের মধ্যে ৩৬ হাজার ৩১ কেন্দ্রে ৪৭ দশমিক ৯১ শতাংশ ভোট পড়ার তথ্য জানিয়েছিল ইসি। বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত টানা ৯ ঘণ্টা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। সারা দেশে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সম্পন্ন হয়। বেশ কয়েকটি আসনের ফল বেসরকারিভাবে ইতোমধ্যে ঘোষণা হয়েছে। ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ করা হয়। যেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুইশ’র বেশি আসনে জয়ী হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীও সত্তরটির বেশি আসন লাভ করেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় দেশের একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। এবার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে মোট ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছে। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ৫৯ দশমিক ৪৪ ভোট পড়েছে। নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ বিভাগ থেকে শুক্রবার সকালে এই তথ্য জানানো হয়।
এর আগে বৃহস্পতিবার ভোটের সাড়ে ছয় ঘণ্টায় ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রের মধ্যে ৩৬ হাজার ৩১ কেন্দ্রে ৪৭ দশমিক ৯১ শতাংশ ভোট পড়ার তথ্য জানিয়েছিল ইসি।
বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত টানা ৯ ঘণ্টা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়।
সারা দেশে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সম্পন্ন হয়। বেশ কয়েকটি আসনের ফল বেসরকারিভাবে ইতোমধ্যে ঘোষণা হয়েছে। ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ করা হয়। যেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুইশ’র বেশি আসনে জয়ী হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীও সত্তরটির বেশি আসন লাভ করেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় দেশের একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। এবার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে মোট ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছে। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন ।
প্রসঙ্গত, ১২টি সংসদ নির্বাচনে, সরকারি হিসাব অনুযায়ী, সবচেয়ে বেশি ভোট পড়েছিল ২০০৮ সালের ২৯শে ডিসেম্বর আয়োজিত নবম জাতীয় সংসদ নির্বাচনে। আর সবচেয়ে কম ভোট পড়েছিল ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি আয়োজিত বাংলাদেশের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে। এই দুই নির্বাচনে ভোট পড়েছিল যথাক্রমে ৮৭ দশমিক ১৩ শতাংশ এবং পড়েছিলো ৪৯ দশমিক ৬৭ শতাংশ।
ইসির ধন্যবাদ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় আজ শুক্রবার সারা দেশে বিশেষ দোয়া ও প্রার্থনার আহ্বান জানিয়েছে কমিশন।
গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে রাজনৈতিক দল, প্রার্থী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে সহযোগিতা করেছে, সেজন্য কমিশন কৃতজ্ঞ। এ ছাড়া নির্বাচনে দায়িত্ব পালনকারী সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, দেশি-বিদেশি পর্যবেক্ষক, গণমাধ্যমকর্মী, সাধারণ ভোটারসহ দেশবাসীকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে।
এতে আরও বলা হয়, বাংলাদেশের অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে আজ জুমার পর দেশের সব মসজিদে বিশেষ দোয়া আয়োজনের অনুরোধ জানিয়েছে ইসি। এ ছাড়া অন্যান্য উপাসনালয়ে সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনা আয়োজনের জন্যও সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
What's Your Reaction?