নির্বাচনে কুষ্টিয়া-রাজবাড়িতে বিজিবির বিশেষ নিরাপত্তা ব্যবস্থা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া ব্যাটালিয়েন (৪৭ বিজিবি) কুষ্টিয়া ও রাজবাড়ী জেলায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। ৪৭ বিজিবি, কুষ্টিয়ার অধিনায়ক রাশেদ কামাল রনি জানিয়েছেন, নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ করতে ১০টি অস্থায়ী বেইজ ক্যাম্প ও গুরুত্বপূর্ণ ২২টি স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়েছে।
What's Your Reaction?
