নির্বাচনে জিতেছেন বিজয়ের ড্রাইভারের ছেলেও
আর সাবরিনাথন, তামিলগা ভেত্রি কাজগাম (টিভিকে) এর ৩০ বছর বয়সী এই প্রার্থী ভিরুগামবাক্কাম আসনে বিজয় অর্জনের পরে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে সবচেয়ে আলোচিত বিজয়ীদের মধ্যে একজন হিসেবে আবির্ভূত হয়েছেন। ৭৬,০৯২ ভোট পেয়ে আসনটিতে জিতেছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, দ্রাবিড় মুনেত্র কাজগম (ডিএমকে) প্রার্থী প্রভাকর রাজা এএমভিকে ২৭,০৮৬ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। সবরিনাথন হলেন তামিলগা ভেট্রি কাজাগামের (টিভিকে) প্রধান থালাপতি বিজয়ের ব্যক্তিগত গাড়িচালক রাজেন্দ্রনের ছেলে। সাবরিনাথনের বাবা রাজেন্দ্রন দীর্ঘ দিন ধরে বিজয়ের ঘনিষ্ঠ কর্মী ও গাড়িরচালক হিসেবে কাজ করছেন। নির্বাচনি প্রচারণার শুরু থেকেই সাবরিনাথনকে নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল ছিল। মঞ্চে বিজয়ের পাশে তার আবেগঘন কান্নার ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই তিনি টিভিকের আলোচিত প্রার্থী হিসেবে আবির্ভূত হন। এই বড় ব্যবধানে জয়ের পর সাবরিনাথন বলেন, এই জয়ে আমি অত্যন্ত আনন্দিত এবং বিজয়ের কাছে কৃতজ্ঞ। নিজের রাজনৈতিক অভিষেকের জন্য তিনি দলীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শুধু সাবরিনাথনের এই জয় নয়; বরং পুরো রাজ্যজুড়েই থালাপতি
আর সাবরিনাথন, তামিলগা ভেত্রি কাজগাম (টিভিকে) এর ৩০ বছর বয়সী এই প্রার্থী ভিরুগামবাক্কাম আসনে বিজয় অর্জনের পরে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে সবচেয়ে আলোচিত বিজয়ীদের মধ্যে একজন হিসেবে আবির্ভূত হয়েছেন।
৭৬,০৯২ ভোট পেয়ে আসনটিতে জিতেছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, দ্রাবিড় মুনেত্র কাজগম (ডিএমকে) প্রার্থী প্রভাকর রাজা এএমভিকে ২৭,০৮৬ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।
সবরিনাথন হলেন তামিলগা ভেট্রি কাজাগামের (টিভিকে) প্রধান থালাপতি বিজয়ের ব্যক্তিগত গাড়িচালক রাজেন্দ্রনের ছেলে। সাবরিনাথনের বাবা রাজেন্দ্রন দীর্ঘ দিন ধরে বিজয়ের ঘনিষ্ঠ কর্মী ও গাড়িরচালক হিসেবে কাজ করছেন। নির্বাচনি প্রচারণার শুরু থেকেই সাবরিনাথনকে নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল ছিল। মঞ্চে বিজয়ের পাশে তার আবেগঘন কান্নার ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই তিনি টিভিকের আলোচিত প্রার্থী হিসেবে আবির্ভূত হন।
এই বড় ব্যবধানে জয়ের পর সাবরিনাথন বলেন, এই জয়ে আমি অত্যন্ত আনন্দিত এবং বিজয়ের কাছে কৃতজ্ঞ। নিজের রাজনৈতিক অভিষেকের জন্য তিনি দলীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শুধু সাবরিনাথনের এই জয় নয়; বরং পুরো রাজ্যজুড়েই থালাপতি বিজয়ের দল টিভিকে ঝড় তুলেছে। ২৩৪ সদস্যের বিধানসভায় বিজয়ের দল ইতোমধ্যে ১০০টিরও বেশি আসনে জয় লাভ করেছে। যদিও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮টি আসনের সংখ্যাগরিষ্ঠতা থেকে তারা সামান্য দূরে, তবুও বিজয়ের এই অভিষেককে রাজনৈতিক বিশ্লেষকরা ব্লকব্লাস্টার হিসেবে বর্ণনা করছেন।
What's Your Reaction?