নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত : মাহ্দী আমিন

জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহ্দী আমিন। তিনি বলেন, দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) গণমাধ্যমে দেওয়া এক বক্তব্যে এমন আশা প্রকাশ করেন তিনি। বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বলেন, দীর্ঘদিন পর জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনকে ঘিরে মানুষের মধ্যে আবেগ, আকাঙ্ক্ষা ও প্রত্যাশা তৈরি হয়েছে। মাহ্দী আমিন অভিযোগ করে বলেন, পরাজয়ের আশঙ্কায় প্রতিপক্ষ রাজনৈতিক দল গত রাত থেকে বিভিন্ন স্থানে অনাকাঙ্ক্ষিত ও সহিংস ঘটনার জন্ম দিয়েছে। এসব ঘটনা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেন তিনি। নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী ও অন্তর্বর্তী সরকারের প্রতি ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত পরিবেশ নির্বিঘ্ন রাখার আহ্বান জানান। তিনি দাবি করেন, বিএনপির বিজয় অনিবার্য জেনে অপপ্রয়াস চালানো হলেও তা সফল হবে না। জনগ

নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত : মাহ্দী আমিন

জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহ্দী আমিন।

তিনি বলেন, দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) গণমাধ্যমে দেওয়া এক বক্তব্যে এমন আশা প্রকাশ করেন তিনি।

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বলেন, দীর্ঘদিন পর জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনকে ঘিরে মানুষের মধ্যে আবেগ, আকাঙ্ক্ষা ও প্রত্যাশা তৈরি হয়েছে।

মাহ্দী আমিন অভিযোগ করে বলেন, পরাজয়ের আশঙ্কায় প্রতিপক্ষ রাজনৈতিক দল গত রাত থেকে বিভিন্ন স্থানে অনাকাঙ্ক্ষিত ও সহিংস ঘটনার জন্ম দিয়েছে। এসব ঘটনা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেন তিনি। নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী ও অন্তর্বর্তী সরকারের প্রতি ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত পরিবেশ নির্বিঘ্ন রাখার আহ্বান জানান।

তিনি দাবি করেন, বিএনপির বিজয় অনিবার্য জেনে অপপ্রয়াস চালানো হলেও তা সফল হবে না। জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।

মাহ্দী আমিন জানান, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সপরিবারে ভোট দিয়েছেন। সেখানে সাংবাদিকদের তিনি বলেন, “বিগত এক যুগেরও বেশি সময় ধরে দেশের মানুষ এই দিনের জন্য অপেক্ষা করছিলেন।” তারেক রহমান আশা প্রকাশ করেন, জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটি নতুন গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা করবেন।

তিনি আরও বলেন, গত রাতে কিছু স্থানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। ভোটার ও দলীয় নেতাকর্মীদের শেষ পর্যন্ত কেন্দ্রে অবস্থান করার আহ্বান জানান তিনি।

মাহ্দী আমিন বলেন, ভোট জনগণের নাগরিক অধিকার। দৃশ্যমান জনসমাগম দিন শেষে পূর্ণাঙ্গ রূপ পাবে। জনগণের ভোটই গণতান্ত্রিক অভিযাত্রাকে এগিয়ে নেবে।

তবে তিনি উল্লেখ করেন, নোয়াখালীর হাতিয়া ও কুমিল্লার চৌদ্দগ্রামসহ কয়েকটি এলাকায় কিছু অসংগতি ও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। কোথাও কোথাও ভোটারদের দীর্ঘ লাইন থাকলেও ভোটগ্রহণের গতি আশানুরূপ নয় বলে দাবি করেন তিনি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

তিনি ভোটগ্রহণ শেষ হওয়ার আগে যারা এখনো ভোট দেননি, তাদের দ্রুত ভোট দিয়ে ঐতিহাসিক মুহূর্তের অংশীদার হওয়ার আহ্বান জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow