নির্বাচনে নয়, প্রোপাগান্ডায় জামায়াত সবচেয়ে এগিয়ে : মোস্তফা জামান
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান বলেছেন, নির্বাচনের মাঠে নয়, অনলাইন প্রোপাগান্ডায় জামায়াতে ইসলামীই এখন সবচেয়ে এগিয়ে। তারা বাস্তবতার রাজনীতিতে ব্যর্থ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও বিভ্রান্তি ছড়িয়ে রাজনীতি করতে চায়। রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর তুরাগ থানাধীন ফুলবাড়িয়া এলাকায় ঢাকা–১৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের নির্বাচনীয় প্রচারণায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। মোস্তফা জামান বলেন, জনগণের সমর্থন যেখানে নেই, সেখানে অনলাইনে ভুয়া প্রচারণা চালিয়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। কিন্তু দেশের মানুষ এখন অনেক সচেতন—মিথ্যা প্রচারে তারা আর বিভ্রান্ত হয় না। তিনি আরও বলেন, বিএনপি রাজপথে জনগণের সঙ্গে থেকে রাজনীতি করে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাচ্ছে। অন্যদিকে একটি গোষ্ঠী মাঠের রাজনীতি ছেড়ে অনলাইনে অপপ্রচার চালিয়ে রাজনীতির পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। ঢাকা–১৮ আসনের ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে ভোট দিয়ে গণতন্ত্র ও মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠায়
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান বলেছেন, নির্বাচনের মাঠে নয়, অনলাইন প্রোপাগান্ডায় জামায়াতে ইসলামীই এখন সবচেয়ে এগিয়ে। তারা বাস্তবতার রাজনীতিতে ব্যর্থ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও বিভ্রান্তি ছড়িয়ে রাজনীতি করতে চায়।
রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর তুরাগ থানাধীন ফুলবাড়িয়া এলাকায় ঢাকা–১৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের নির্বাচনীয় প্রচারণায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
মোস্তফা জামান বলেন, জনগণের সমর্থন যেখানে নেই, সেখানে অনলাইনে ভুয়া প্রচারণা চালিয়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। কিন্তু দেশের মানুষ এখন অনেক সচেতন—মিথ্যা প্রচারে তারা আর বিভ্রান্ত হয় না।
তিনি আরও বলেন, বিএনপি রাজপথে জনগণের সঙ্গে থেকে রাজনীতি করে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাচ্ছে। অন্যদিকে একটি গোষ্ঠী মাঠের রাজনীতি ছেড়ে অনলাইনে অপপ্রচার চালিয়ে রাজনীতির পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে।
ঢাকা–১৮ আসনের ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে ভোট দিয়ে গণতন্ত্র ও মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠায় ভূমিকা রাখুন।
নির্বাচনী প্রচারণায় ঢাকা-১৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
What's Your Reaction?