নির্বাচনে যে কোনো অরাজকতা নির্মূলে র‍্যাব প্রস্তুত: কমান্ডার তানভীর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ ও ঢাকা-৭ আসনে যে কোনো ধরনের অরাজকতা নির্মূলে র‍্যাব-১০ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন লালবাগ ক্যাম্পের কোম্পানি কমান্ডার তানভীর হাসান শিথিল। তিনি জানান, ভোটের দিনে সকাল ৭টা থেকে ভোটের ফলাফল ঘোষণার আগ পর্যন্ত নিরলসভাবে কাজ করবে র‍্যাব। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে র‍্যাব-১০ লালবাগ ক্যাম্পের কোম্পানি কমান্ডার তানভীর হাসান শিথিল এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। পুরান ঢাকার কবি নজরুল সরকারি কলেজের মাঠে এই সংবাদ সম্মেলন হয়। সংবাদ সম্মেলনে লে. কমান্ডার তানভীর হাসান বলেন, আমাদের দায়িত্ব ঢাকা-৬ এবং ঢাকা-৭ আসন। এই আসনের নিরাপত্তা দ্বায়িত্বে আমরা আছি। প্রত্যেক কেন্দ্রে ফোর্স থাকবে। প্রতিটি কেন্দ্রে ড্রোন ডগ স্কোয়ার্ড থাকবে। এরই মধ্যে সব কেন্দ্র পর্যবেক্ষণ করা হয়েছে। যে কোনো ধরনের গুজব ও নাশকতামূলক কর্মকাণ্ড বানচাল করতে প্রস্তুত আছি। আমাদের সেই সক্ষমতা আছে। ভোট শুরু থেকে গণনা শেষ না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকবো। সুশৃঙ্খলভাবে ভোট নিশ্চিতে আমরা সর্বদা তৎপর থাকবো। তিনি বলেন, নির্বাচনে পুলিশ, আনসার বাহিনী ও বিজিবি প্রাথমিক নিরাপত্তা নিশ্চিত করবে। তারা নির্মূ

নির্বাচনে যে কোনো অরাজকতা নির্মূলে র‍্যাব প্রস্তুত: কমান্ডার তানভীর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ ও ঢাকা-৭ আসনে যে কোনো ধরনের অরাজকতা নির্মূলে র‍্যাব-১০ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন লালবাগ ক্যাম্পের কোম্পানি কমান্ডার তানভীর হাসান শিথিল। তিনি জানান, ভোটের দিনে সকাল ৭টা থেকে ভোটের ফলাফল ঘোষণার আগ পর্যন্ত নিরলসভাবে কাজ করবে র‍্যাব।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে র‍্যাব-১০ লালবাগ ক্যাম্পের কোম্পানি কমান্ডার তানভীর হাসান শিথিল এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। পুরান ঢাকার কবি নজরুল সরকারি কলেজের মাঠে এই সংবাদ সম্মেলন হয়।

সংবাদ সম্মেলনে লে. কমান্ডার তানভীর হাসান বলেন, আমাদের দায়িত্ব ঢাকা-৬ এবং ঢাকা-৭ আসন। এই আসনের নিরাপত্তা দ্বায়িত্বে আমরা আছি। প্রত্যেক কেন্দ্রে ফোর্স থাকবে। প্রতিটি কেন্দ্রে ড্রোন ডগ স্কোয়ার্ড থাকবে। এরই মধ্যে সব কেন্দ্র পর্যবেক্ষণ করা হয়েছে। যে কোনো ধরনের গুজব ও নাশকতামূলক কর্মকাণ্ড বানচাল করতে প্রস্তুত আছি। আমাদের সেই সক্ষমতা আছে। ভোট শুরু থেকে গণনা শেষ না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকবো। সুশৃঙ্খলভাবে ভোট নিশ্চিতে আমরা সর্বদা তৎপর থাকবো।

তিনি বলেন, নির্বাচনে পুলিশ, আনসার বাহিনী ও বিজিবি প্রাথমিক নিরাপত্তা নিশ্চিত করবে। তারা নির্মূল করতে না পারলে র‍্যাব ও সেনাবাহিনী পদক্ষেপ নিবে।

এসময় সাংবাদিকরা নির্বাচনে টাকা লেনদেনের বিষয়ে র‍্যাব কি পদক্ষেপ নিচ্ছে জানতে চাইলে বলেন, এ ক্ষেত্রে যদি কোনো ইনফরমেশন থেকে থাকে এবং যদি কেউ নিরাপত্তা চায় তাহলে আমরা পরবর্তী পদক্ষেপ নিবো।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রত্যেক প্রিজাইডিং অফিসার তার কেন্দ্রের তথ্য আমাদের জানাবেন। নির্বাচন সুরক্ষা নামে একটি অ্যাপের মাধ্যমে পরীক্ষামূলকভাবে আমাদের কার্যক্রম সম্পন্ন হয়েছে। কোনো কেন্দ্রের অনিয়মের তথ্য থাকলে অ্যাপে জানানো মাত্রই আমরা ব্যবস্থা নেবো।

টিএইচকিউ/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow