নির্বাচনে সহিংসতার শঙ্কা নেই, আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত : স্বরাষ্ট্র উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে দেশে সহিংসতার কোনো আশঙ্কা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে রয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ফরিদপুর অঞ্চলের ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরিয়তপুর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, অতীতের অনেক নির্বাচনে সহিংসতার ঘটনা ঘটলেও এবারের নির্বাচনী প্রক্রিয়ায় এখন পর্যন্ত তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভবিষ্যতেও সহিংসতা হবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। কেউ যদি সহিংসতা সৃষ্টির চেষ্টা করে, সে ক্ষেত্রে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, এবারের নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর মোতায়েনের পরিমাণ নজিরবিহীন। অতীতে অনেক সময় সশস্ত্র বাহিনীর সদস্যরা ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারতেন না, তবে এবার প্রশাসনের উদ্যোগে প্রয়োজনে প্রতিটি ভোটকেন্দ্রে তারা দায়িত্ব পালন

নির্বাচনে সহিংসতার শঙ্কা নেই, আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত : স্বরাষ্ট্র উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে দেশে সহিংসতার কোনো আশঙ্কা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে রয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ফরিদপুর অঞ্চলের ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরিয়তপুর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, অতীতের অনেক নির্বাচনে সহিংসতার ঘটনা ঘটলেও এবারের নির্বাচনী প্রক্রিয়ায় এখন পর্যন্ত তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভবিষ্যতেও সহিংসতা হবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। কেউ যদি সহিংসতা সৃষ্টির চেষ্টা করে, সে ক্ষেত্রে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, এবারের নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর মোতায়েনের পরিমাণ নজিরবিহীন। অতীতে অনেক সময় সশস্ত্র বাহিনীর সদস্যরা ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারতেন না, তবে এবার প্রশাসনের উদ্যোগে প্রয়োজনে প্রতিটি ভোটকেন্দ্রে তারা দায়িত্ব পালন করতে পারবেন।

ফরিদপুর অঞ্চলের নির্বাচনী প্রস্তুতি সন্তোষজনক উল্লেখ করে তিনি বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ও ড্রোনের মাধ্যমে নজরদারি করা হবে। যেসব কেন্দ্রে স্থায়ী বাউন্ডারি নেই, সেখানে অস্থায়ী ঘের নির্মাণ করা হয়েছে।

ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় পাঁচ জেলায় দায়িত্বরত তিন বাহিনীর অধিনায়ক, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গণি, বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী এবং ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিকসহ অন্যরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow