নির্বাচনে হেরে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টাধাওয়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ আসনে ফলাফল ঘোষণার পর বিএনপির পরাজয়কে কেন্দ্র করে নিজেদের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে শহরের কোর্টপাড়া এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনে কুষ্টিয়া-৩ আসনে জেলা বিএনপির সদস্য সচিব জাকির হোসেন সরকার পরাজিত হয়েছেন। এ আসনে জাকির হোসেন ও মনোনয়ন বঞ্চিত সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিনের সমর্থকদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল রয়েছে। অভিযোগ উঠেছে, সোহরাব উদ্দিন সমর্থকদের অসহযোগিতার কারণেই দলীয় প্রার্থীর এই পরাজয়। এ নিয়ে দলীয় কার্যালয়ের সামনে বিএনপির অঙ্গ সংগঠনের দুই গ্রুপের মধ্যে তর্ক-বিতর্কের সৃষ্টি হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও ধাওয়া-পাল্টাধাওয়ায় গড়ায়। পাশেই স্টেশনের প্ল্যাটফর্মের উপরে চায়ের দোকানে থাকা বেশ কয়েকটি প্লাস্টিকের চেয়ার ভাঙচুর করেন উত্তেজিত কর্মী-সমর্থকরা। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ বিষয়ে জানতে কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন ও সদস্য সচিব ইঞ

নির্বাচনে হেরে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টাধাওয়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ আসনে ফলাফল ঘোষণার পর বিএনপির পরাজয়কে কেন্দ্র করে নিজেদের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে শহরের কোর্টপাড়া এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনে কুষ্টিয়া-৩ আসনে জেলা বিএনপির সদস্য সচিব জাকির হোসেন সরকার পরাজিত হয়েছেন। এ আসনে জাকির হোসেন ও মনোনয়ন বঞ্চিত সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিনের সমর্থকদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল রয়েছে।

অভিযোগ উঠেছে, সোহরাব উদ্দিন সমর্থকদের অসহযোগিতার কারণেই দলীয় প্রার্থীর এই পরাজয়। এ নিয়ে দলীয় কার্যালয়ের সামনে বিএনপির অঙ্গ সংগঠনের দুই গ্রুপের মধ্যে তর্ক-বিতর্কের সৃষ্টি হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও ধাওয়া-পাল্টাধাওয়ায় গড়ায়। পাশেই স্টেশনের প্ল্যাটফর্মের উপরে চায়ের দোকানে থাকা বেশ কয়েকটি প্লাস্টিকের চেয়ার ভাঙচুর করেন উত্তেজিত কর্মী-সমর্থকরা। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

এ বিষয়ে জানতে কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারকে একাধিকবার ফোন দিলেও রিসিভ করেননি।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন মাতুব্বার বলেন, বিএনপির অভ্যন্তরীণ কোন্দল নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা শুনে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow