নির্বাচন উপলক্ষে ২ দিন বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দুই দিনের ছুটি ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। নতুন ঘোষণা অনুযায়ী, আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধ ও বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক সব কার্যক্রম বন্ধ থাকবে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচনকালীন নির্বাহী আদেশ অনুযায়ী সরকারি ছুটি ঘোষণার অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। উল্লেখ্য, আগামী বছরের ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিন জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের আয়োজন করা হয়েছে। 

নির্বাচন উপলক্ষে ২ দিন বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দুই দিনের ছুটি ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। নতুন ঘোষণা অনুযায়ী, আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধ ও বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক সব কার্যক্রম বন্ধ থাকবে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচনকালীন নির্বাহী আদেশ অনুযায়ী সরকারি ছুটি ঘোষণার অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।

উল্লেখ্য, আগামী বছরের ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিন জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের আয়োজন করা হয়েছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow