নির্বাচন সামনে রেখে বরগুনায় নৌবাহিনীর নিরাপত্তা জোরদার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের সার্বিক নিরাপত্তা জোরদার, অপরাধ দমন ও অপারেশনাল কর্মকাণ্ড ত্বরান্বিত করার লক্ষ্যে কমান্ডার খুলনা নৌ অঞ্চল, রিয়ার অ্যাডমিরাল এ কে এম জাকির হোসেন, (এন), এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, বাংলাদেশ নৌবাহিনীর দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহ পরিদর্শনের অংশ হিসেবে শুক্রবার (৩০ জানুয়ারি) বরগুনা আসেন।এ সময় উপস্থিত ছিলেন বরগুনা জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার ও জেলা পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা সহ প্রশাসনিক কর্মকর্তারা।পরিদর্শনকালে তিনি নির্বাচনকালীন নিরাপত্তা, অপরাধ দমন ও অপারেশনাল প্রস্তুতি আরও জোরদারের নির্দেশনা দেন। একই সঙ্গে দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান নৌ সদস্যদের প্রতি। নির্বাচন ঘিরে শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে—এমন আশ্বাস দেন তিনি।

নির্বাচন সামনে রেখে বরগুনায় নৌবাহিনীর নিরাপত্তা জোরদার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের সার্বিক নিরাপত্তা জোরদার, অপরাধ দমন ও অপারেশনাল কর্মকাণ্ড ত্বরান্বিত করার লক্ষ্যে কমান্ডার খুলনা নৌ অঞ্চল, রিয়ার অ্যাডমিরাল এ কে এম জাকির হোসেন, (এন), এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, বাংলাদেশ নৌবাহিনীর দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহ পরিদর্শনের অংশ হিসেবে শুক্রবার (৩০ জানুয়ারি) বরগুনা আসেন।

এ সময় উপস্থিত ছিলেন বরগুনা জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার ও জেলা পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা সহ প্রশাসনিক কর্মকর্তারা।

পরিদর্শনকালে তিনি নির্বাচনকালীন নিরাপত্তা, অপরাধ দমন ও অপারেশনাল প্রস্তুতি আরও জোরদারের নির্দেশনা দেন। একই সঙ্গে দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান নৌ সদস্যদের প্রতি। নির্বাচন ঘিরে শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে—এমন আশ্বাস দেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow