নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হচ্ছে : জামায়াত প্রার্থী মিলন
ঢাকা-১২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী সাইফুল আলম মিলন বলেছেন, এখন পর্যন্ত যা দেখেছেন তা অনুযায়ী নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে চলছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে তেজগাঁও বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। মিলন বলেন, আশা করি সময় বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রে ভোটারদের উপস্থিতিও আরও বৃদ্ধি পাবে। এর আগে তিনি তেজগাঁও বটমলী কেন্দ্রে ভোট প্রদান করেছেন। এ সময় তার সঙ্গে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন। ঢাকা-১২ সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন একাধিক প্রার্থী। বিএনপি সমর্থিত প্রার্থী সাইফুল হক, ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে জামায়াত মনোনীত প্রার্থী সাইফুল আলম মিলন (দাঁড়িপাল্লা প্রতীক) এবং স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব (ফুটবল প্রতীক) রয়েছেন। এছাড়াও বিভিন্ন দলের আরও প্রার্থী মাঠে অংশগ্রহণ করছেন। এ আসনে মোট ভোটার সংখ্যা প্রায় ৩ লাখ ৩৩ হাজার। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক পুরুষ ও নারী ভোটার রয়েছেন।
ঢাকা-১২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী সাইফুল আলম মিলন বলেছেন, এখন পর্যন্ত যা দেখেছেন তা অনুযায়ী নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে চলছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে তেজগাঁও বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।
মিলন বলেন, আশা করি সময় বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রে ভোটারদের উপস্থিতিও আরও বৃদ্ধি পাবে। এর আগে তিনি তেজগাঁও বটমলী কেন্দ্রে ভোট প্রদান করেছেন। এ সময় তার সঙ্গে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন।
ঢাকা-১২ সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন একাধিক প্রার্থী। বিএনপি সমর্থিত প্রার্থী সাইফুল হক, ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে জামায়াত মনোনীত প্রার্থী সাইফুল আলম মিলন (দাঁড়িপাল্লা প্রতীক) এবং স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব (ফুটবল প্রতীক) রয়েছেন। এছাড়াও বিভিন্ন দলের আরও প্রার্থী মাঠে অংশগ্রহণ করছেন।
এ আসনে মোট ভোটার সংখ্যা প্রায় ৩ লাখ ৩৩ হাজার। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক পুরুষ ও নারী ভোটার রয়েছেন।
What's Your Reaction?