‘নির্বাচিত হলে ক্রীড়াঙ্গন ঢেলে সাজাবো’

ঢাকা-১ আসনে বিএনপি মনোনিত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক বলেছেন, ‘আমি নির্বাচিত হলে দোহার-নবাবগঞ্জের ক্রীড়াঙ্গন আধুনিক ও পরিকল্পিতভাবে ঢেলে সাজাবো, যাতে তরুণ সমাজ খেলাধুলার মাধ্যমে সামনে এগিয়ে যেতে পারে।’  রোববার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার নবাবগঞ্জ উপজেলার হাসনাবাদ মৌলভীডাঙ্গী একতা সংঘের আয়োজনে বাইক ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।  তিনি বলেন, খেলাধুলা যুবসমাজকে শৃঙ্খলাবদ্ধ ও সুস্থ রাখার সবচেয়ে কার্যকর মাধ্যম। বর্তমান প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হলে মাঠমুখী করতে হবে। এজন্য গ্রাম ও ইউনিয়ন পর্যায়ে নিয়মিত টুর্নামেন্ট আয়োজন, প্রশিক্ষণ এবং ক্রীড়া অবকাঠামো গড়ে তোলা জরুরি। খন্দকার আবু আশফাক বলেন, দোহার-নবাবগঞ্জে অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। সুযোগ ও পৃষ্ঠপোষকতার অভাবে তারা এগোতে পারছে না। নির্বাচিত হলে এসব খেলোয়াড়দের পাশে দাঁড়াব। ফাইনাল খেলা উপলক্ষে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয় এবং বিভিন্ন বয়সী ক্রীড়াপ্রেমী দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। বান্দুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হিল্লাল মিয়ার সভাপতিত্ব

‘নির্বাচিত হলে ক্রীড়াঙ্গন ঢেলে সাজাবো’
ঢাকা-১ আসনে বিএনপি মনোনিত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক বলেছেন, ‘আমি নির্বাচিত হলে দোহার-নবাবগঞ্জের ক্রীড়াঙ্গন আধুনিক ও পরিকল্পিতভাবে ঢেলে সাজাবো, যাতে তরুণ সমাজ খেলাধুলার মাধ্যমে সামনে এগিয়ে যেতে পারে।’  রোববার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার নবাবগঞ্জ উপজেলার হাসনাবাদ মৌলভীডাঙ্গী একতা সংঘের আয়োজনে বাইক ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।  তিনি বলেন, খেলাধুলা যুবসমাজকে শৃঙ্খলাবদ্ধ ও সুস্থ রাখার সবচেয়ে কার্যকর মাধ্যম। বর্তমান প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হলে মাঠমুখী করতে হবে। এজন্য গ্রাম ও ইউনিয়ন পর্যায়ে নিয়মিত টুর্নামেন্ট আয়োজন, প্রশিক্ষণ এবং ক্রীড়া অবকাঠামো গড়ে তোলা জরুরি। খন্দকার আবু আশফাক বলেন, দোহার-নবাবগঞ্জে অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। সুযোগ ও পৃষ্ঠপোষকতার অভাবে তারা এগোতে পারছে না। নির্বাচিত হলে এসব খেলোয়াড়দের পাশে দাঁড়াব। ফাইনাল খেলা উপলক্ষে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয় এবং বিভিন্ন বয়সী ক্রীড়াপ্রেমী দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। বান্দুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হিল্লাল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন, ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আবুল হাসেম বেপারি, গেস্ট অব অনার টিসিএল গ্রুপের চেয়ারম্যান ও জেলা যুবদলের সাবেক যুগ্ম-আহবায়ক তানভির আহমেদ সানু মোল্লা, দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, নবাবগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক তুষার আহমেদ, গালিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তপন মোল্লা, ক্লাবের সভাপতি আসলাম মিয়া, মিনাল মিয়াসহ ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow