নির্বাচিত হয়ে হেফাজত আমিরের কাছে গেলেন বিএনপি প্রার্থী
চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে বিশাল ব্যবধানে বিজয়ী হয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ মুহিবুল্লাহ্ বাবুনগরীর সাথে দেখা করছেন বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীর। শুক্রবার সকালে নাজিরহাট পৌরসভার আল জামিয়াতুল ইসলামীয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় আমিরে হেফাজতের সাথে তিনি সাক্ষাত করে দোয়া নেন।
এ সময় হেফাজত আমির কোন মন্তব্য না করলেও সরোয়ার আলমগীরের বিজয়ে আল্লাহর দরবারে শোকরিয়া আদায় করেন।
বিএনপির বিজয়ী প্রার্থী সরোয়ার আলমগীর বলেন, হুজুর (আমিরে হেফাজত) সব সময় আমার খোঁজ-খবর নিতেন। তিনি গত ৫ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে আমাকে সমর্থন দিয়ে ধানের শীষের বিজয় ত্বরান্বিত করেছিলেন।
এরপর বিজয়ী প্রার্থী মাইজভান্ডার দরবার শরীফে গাউসুল আজম হজরত মাওলানা শাহসূফী সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভান্ডারী, হজরত মাওলানা শাহসূফী সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারী, অছিয়ে গাউসুল আজম হজরত মাওলানা শাহসূফী সৈয়দ দেলাওয়ার হোসাইন মাইজভান্ডারী ও বিশ্বঅলি শাহানশাহ্ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারীর রওজা শরীফ জেয়ারত করেন। পাশাপাশি আল জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ্ সালাউদ্দিন নানুপুরীর সাথে সাক্ষাত করেছ
চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে বিশাল ব্যবধানে বিজয়ী হয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ মুহিবুল্লাহ্ বাবুনগরীর সাথে দেখা করছেন বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীর। শুক্রবার সকালে নাজিরহাট পৌরসভার আল জামিয়াতুল ইসলামীয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় আমিরে হেফাজতের সাথে তিনি সাক্ষাত করে দোয়া নেন।
এ সময় হেফাজত আমির কোন মন্তব্য না করলেও সরোয়ার আলমগীরের বিজয়ে আল্লাহর দরবারে শোকরিয়া আদায় করেন।
বিএনপির বিজয়ী প্রার্থী সরোয়ার আলমগীর বলেন, হুজুর (আমিরে হেফাজত) সব সময় আমার খোঁজ-খবর নিতেন। তিনি গত ৫ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে আমাকে সমর্থন দিয়ে ধানের শীষের বিজয় ত্বরান্বিত করেছিলেন।
এরপর বিজয়ী প্রার্থী মাইজভান্ডার দরবার শরীফে গাউসুল আজম হজরত মাওলানা শাহসূফী সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভান্ডারী, হজরত মাওলানা শাহসূফী সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারী, অছিয়ে গাউসুল আজম হজরত মাওলানা শাহসূফী সৈয়দ দেলাওয়ার হোসাইন মাইজভান্ডারী ও বিশ্বঅলি শাহানশাহ্ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারীর রওজা শরীফ জেয়ারত করেন। পাশাপাশি আল জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ্ সালাউদ্দিন নানুপুরীর সাথে সাক্ষাত করেছেন তিনি।
ফটিকছড়ি আসনে ১ লক্ষ ৩৮ হাজার ৫ শত ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হন বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীর।