নির্বাহী প্রকৌশলী সাইফুজ্জামান সাময়িক বরখাস্ত

সরকারি অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার, দুর্নীতির কারণে গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী (সিভিল) মো. সাইফুজ্জামানকে সাময়িক বরখাস্ত করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।  মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) তাকে বরখাস্ত করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, মো. সাইফুজ্জামান, নির্বাহী প্রকৌশলী (সিভিল) (চলতি দায়িত্ব), লালমনিরহাট গণপূর্ত বিভাগ (সাবেক নির্বাহী প্রকৌশলী, ঢাকা গণপূর্ত বিভাগ-৪, ঢাকা) ঢাকা গণপূর্ত বিভাগ-৪ এ কর্মরত থাকাকালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের জন্য রেকর্ড ভবন নির্মাণ প্রকল্পের মূলধন অংশের ‘অনাবাসিক ভবন’ খাতে কাজ (W-1) প্যাকেজের সিভিল কাজ DPP বা RDPP বা HOPE এর অনুমোদন ব্যতিরেকেই বিধি-বহির্ভূতভাবে ক্ষমতার অপব্যবহারপূর্বক একটি প্যাকেজকে আটটি প্যাকেজে বিভাজন করে ইজিপির মাধ্যমে টেন্ডার আহ্বান করে ৬ কোটি ৩১ লাখ ৯৭ হাজার টাকা ব্যয় করেছে। অভিযোগে উল্লেখ করা হয়, বিভাজিত ৮টি প্যাকেজের কাজের বিপরীতে তার দায়িত্ব পালনকালে ঠিকাদারি প্রতিষ্ঠানের অনুকূলে প্রদত্ত বিলের বিপরীতে কাজের অস্তি

নির্বাহী প্রকৌশলী সাইফুজ্জামান সাময়িক বরখাস্ত

সরকারি অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার, দুর্নীতির কারণে গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী (সিভিল) মো. সাইফুজ্জামানকে সাময়িক বরখাস্ত করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) তাকে বরখাস্ত করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মো. সাইফুজ্জামান, নির্বাহী প্রকৌশলী (সিভিল) (চলতি দায়িত্ব), লালমনিরহাট গণপূর্ত বিভাগ (সাবেক নির্বাহী প্রকৌশলী, ঢাকা গণপূর্ত বিভাগ-৪, ঢাকা) ঢাকা গণপূর্ত বিভাগ-৪ এ কর্মরত থাকাকালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের জন্য রেকর্ড ভবন নির্মাণ প্রকল্পের মূলধন অংশের ‘অনাবাসিক ভবন’ খাতে কাজ (W-1) প্যাকেজের সিভিল কাজ DPP বা RDPP বা HOPE এর অনুমোদন ব্যতিরেকেই বিধি-বহির্ভূতভাবে ক্ষমতার অপব্যবহারপূর্বক একটি প্যাকেজকে আটটি প্যাকেজে বিভাজন করে ইজিপির মাধ্যমে টেন্ডার আহ্বান করে ৬ কোটি ৩১ লাখ ৯৭ হাজার টাকা ব্যয় করেছে।

অভিযোগে উল্লেখ করা হয়, বিভাজিত ৮টি প্যাকেজের কাজের বিপরীতে তার দায়িত্ব পালনকালে ঠিকাদারি প্রতিষ্ঠানের অনুকূলে প্রদত্ত বিলের বিপরীতে কাজের অস্তিত্ব পাওয়া যায়নি। এসব কাজে (W-1) প্যাকেজ বাস্তবায়নের জন্য নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান NDEL (ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড) ব্যতীত অন্য আটটি ঠিকাদারী প্রতিষ্ঠানের নামে ২০২৩-২০২৪ অর্থবছরে ৬৩১.৯৭ লাখ টাকা ব্যয় দেখানো হয়েছে ও কাজ ব্যতিরেকে বিল পরিশোধ করা হয়েছে। যা সরকারি অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি।

মো. সাইফুজ্জামানকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সনের ৫৭ নং আইন) এর ধারা ৩৯ (১) অনুযায়ী ০৩ ফেব্রুয়ারি থেকে সরকারি চাকরি সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্ত থাকাকালে তিনি বিধি অনুযায়ী খোরাকি ভাতা প্রাপ্য হবেন।

সুপ্রিম কোর্টের জন্য রেকর্ড ভবন নির্মাণ প্রকল্পে গুরুতর অনিয়মের উঠেছে তার বিরুদ্ধে। অভিযোগ উঠেছে তিনি এ প্রকল্প থেকে ৬ কোটি ৩১ লাখ ৯৭ হাজার টাকা সরকারি অর্থ আত্মসাৎ করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow