নির্মাণাধীন ভবনের ভারী পাইপ ছিঁড়ে শিশুর মৃত্যু
নারায়ণগঞ্জের ফতুল্লায় নির্মাণাধীন একটি ভবনে কাজ চলাকালে পাইলিংয়ের ভারী পাইপ ছিঁড়ে পড়ে ইয়াছিন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সকালে ফতুল্লার পূর্ব ইসদাইর বুড়ির দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াছিন আকবরনগর এলাকার বাসিন্দা রুবেল মিয়ার ছেলে। সে তার পরিবারের সঙ্গে পূর্ব ইসদাইর বুড়ির দোকান এলাকার মল্লিক ডাক্তারের বাড়িতে ভাড়া থাকতো। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পূর্ব ইসদাইর বুড়ির দোকান এলাকায় মো. মিজানুর রহমানের মালিকানাধীন একটি ভবনে পাইলিংয়ের কাজ চলছিল। কাজের এক পর্যায়ে অসাবধানতাবশত পাইলিংয়ের একটি ভারী পাইপ ছিঁড়ে নিচে পড়ে যায়। এ সময় সেখানে থাকা শিশু ইয়াছিন পাইপের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে ফতুল্লা থানার উপ-পরিদর্শক (এসআই) মিরাজ হোসেন খানপুর হাসপাতালে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. হাসিনুজ্জামান জানান, নিহত শিশুটির বাবা বর্তমানে নারায়ণগঞ্জের বাইরে রয়েছেন। তিনি ফিরে আসার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হ
নারায়ণগঞ্জের ফতুল্লায় নির্মাণাধীন একটি ভবনে কাজ চলাকালে পাইলিংয়ের ভারী পাইপ ছিঁড়ে পড়ে ইয়াছিন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) সকালে ফতুল্লার পূর্ব ইসদাইর বুড়ির দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াছিন আকবরনগর এলাকার বাসিন্দা রুবেল মিয়ার ছেলে। সে তার পরিবারের সঙ্গে পূর্ব ইসদাইর বুড়ির দোকান এলাকার মল্লিক ডাক্তারের বাড়িতে ভাড়া থাকতো।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পূর্ব ইসদাইর বুড়ির দোকান এলাকায় মো. মিজানুর রহমানের মালিকানাধীন একটি ভবনে পাইলিংয়ের কাজ চলছিল। কাজের এক পর্যায়ে অসাবধানতাবশত পাইলিংয়ের একটি ভারী পাইপ ছিঁড়ে নিচে পড়ে যায়। এ সময় সেখানে থাকা শিশু ইয়াছিন পাইপের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে ফতুল্লা থানার উপ-পরিদর্শক (এসআই) মিরাজ হোসেন খানপুর হাসপাতালে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. হাসিনুজ্জামান জানান, নিহত শিশুটির বাবা বর্তমানে নারায়ণগঞ্জের বাইরে রয়েছেন। তিনি ফিরে আসার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং প্রয়োজন সাপেক্ষে ময়নাতদন্তের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
What's Your Reaction?