নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের

ফরিদপুরের সদরপুর উপজেলায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সজিব শেখ (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় রুবেল শেখ (৩২) নামে আরও এক শ্রমিক আহত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলা সদর ইউনিয়নের কালিখোলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত সজিব শেখ ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আবিল মুন্সীর ডাঙ্গী গ্রামের ওসমান শেখের ছেলে ও আহত রুবেল জেলা সদরের নর্থ চ্যানেল ইউনিয়নের সিএনবি ঘাট এলাকার শাহজাহান শেখের ছেলে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা সদরের কালিখোলা বাজারের ব্যবসায়ী রাজিব বণিকের নির্মাণাধীন ভবনে সজিবসহ কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। সকালে সজিব ওই ভবনের ছাদের বিমের রড সাজাচ্ছিলেন। অসাবধানতাবশত তার হাতে থাকা একটি লম্বা রড ভবনের পাশ দিয়ে যাওয়া ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের তারের ওপর পড়ে যায়। এতে সজিব বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদে ছিটকে পড়ে গুরুতর আহত হন। এ সময় তার পাশে থাকা আরেক শ্রমিক রুবেল শেখও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। পরে স্থানীয়রা দু-জনকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সজিব শেখকে মৃত ঘোষণা করেন

নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
ফরিদপুরের সদরপুর উপজেলায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সজিব শেখ (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় রুবেল শেখ (৩২) নামে আরও এক শ্রমিক আহত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলা সদর ইউনিয়নের কালিখোলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত সজিব শেখ ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আবিল মুন্সীর ডাঙ্গী গ্রামের ওসমান শেখের ছেলে ও আহত রুবেল জেলা সদরের নর্থ চ্যানেল ইউনিয়নের সিএনবি ঘাট এলাকার শাহজাহান শেখের ছেলে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা সদরের কালিখোলা বাজারের ব্যবসায়ী রাজিব বণিকের নির্মাণাধীন ভবনে সজিবসহ কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। সকালে সজিব ওই ভবনের ছাদের বিমের রড সাজাচ্ছিলেন। অসাবধানতাবশত তার হাতে থাকা একটি লম্বা রড ভবনের পাশ দিয়ে যাওয়া ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের তারের ওপর পড়ে যায়। এতে সজিব বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদে ছিটকে পড়ে গুরুতর আহত হন। এ সময় তার পাশে থাকা আরেক শ্রমিক রুবেল শেখও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। পরে স্থানীয়রা দু-জনকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সজিব শেখকে মৃত ঘোষণা করেন। আহত রুবেল শেখকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সদরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, লাশের সুরতহাল প্রস্তুতের কাজ চলছে। পরবর্তী কার্যক্রম শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow