নিলামের মালামাল দেওয়ার কথা বলে ৬০ লাখ টাকা আত্মসাৎ, গ্রেফতার ৩

চট্টগ্রাম নগরের ডবলমুরিং মডেল থানা পুলিশের অভিযানে প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে চার লাখ ১২ হাজার ৪৯০ টাকা নগদ, দুই ভরি স্বর্ণালংকার ও একটি সিএনজি অটোরিকশাও উদ্ধার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. দিদারুল আলম (৩৮), মো. আব্দুল কাদের (৭২) ও মো. কামাল হোসেন (৪৪)। শুক্রবার (১৩ মার্চ) সকালে কক্সবাজারের সুগন্ধা সৈকত এলাকায় অভিযান চালিয়ে দিদারুল আলমকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে দুই লাখ ৪০ হাজার ৪৯০ টাকা এবং একটি স্বর্ণের চেইন ও একটি আংটি উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণালংকারের ওজন দুই ভরি। দিদারুলের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন সন্ধ্যায় নগরের খুলশীর নাছিরাবাদ এলাকা থেকে আব্দুল কাদেরকে গ্রেফতার করে পুলিশ। পরে কোতোয়ালী থানার পলোগ্রাউন্ড এলাকার রেলওয়ে কলোনির একটি বাসা থেকে তার কাছ থেকে আরও এক লাখ টাকা উদ্ধার করা হয়। পরদিন শনিবার (১৪ মার্চ) তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে কামাল হোসেনকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী খুলশীর টাইগারপাস এলাকা থেকে ঘটনায় ব্যবহৃত চট্টমেট্রো-থ-১২-৮২২৬ নম্বরের একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়। পুলিশ জানায়, ডবলমুরিং

নিলামের মালামাল দেওয়ার কথা বলে ৬০ লাখ টাকা আত্মসাৎ, গ্রেফতার ৩

চট্টগ্রাম নগরের ডবলমুরিং মডেল থানা পুলিশের অভিযানে প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে চার লাখ ১২ হাজার ৪৯০ টাকা নগদ, দুই ভরি স্বর্ণালংকার ও একটি সিএনজি অটোরিকশাও উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. দিদারুল আলম (৩৮), মো. আব্দুল কাদের (৭২) ও মো. কামাল হোসেন (৪৪)।

শুক্রবার (১৩ মার্চ) সকালে কক্সবাজারের সুগন্ধা সৈকত এলাকায় অভিযান চালিয়ে দিদারুল আলমকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে দুই লাখ ৪০ হাজার ৪৯০ টাকা এবং একটি স্বর্ণের চেইন ও একটি আংটি উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণালংকারের ওজন দুই ভরি।

দিদারুলের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন সন্ধ্যায় নগরের খুলশীর নাছিরাবাদ এলাকা থেকে আব্দুল কাদেরকে গ্রেফতার করে পুলিশ। পরে কোতোয়ালী থানার পলোগ্রাউন্ড এলাকার রেলওয়ে কলোনির একটি বাসা থেকে তার কাছ থেকে আরও এক লাখ টাকা উদ্ধার করা হয়।

পরদিন শনিবার (১৪ মার্চ) তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে কামাল হোসেনকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী খুলশীর টাইগারপাস এলাকা থেকে ঘটনায় ব্যবহৃত চট্টমেট্রো-থ-১২-৮২২৬ নম্বরের একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।

পুলিশ জানায়, ডবলমুরিং থানায় দায়ের করা একটি প্রতারণা মামলার তদন্তের অংশ হিসেবে তথ্যপ্রযুক্তির সহায়তায় চট্টগ্রাম নগরের ইপিজেড থানার সিমেন্ট ক্রসিং এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে আরও ৭২ হাজার টাকা উদ্ধার করা হয়।

পুলিশ বলছে, গ্রেফতার ব্যক্তিরা সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। তারা চট্টগ্রাম বন্দর থেকে নিলামের মাধ্যমে আমেরিকান এলাচসহ বিভিন্ন মালামাল কিনে দেওয়ার কথা বলে এক ব্যক্তির কাছ থেকে ৬০ লাখ টাকা আত্মসাৎ করেন।

পুলিশের দাবি, প্রতারণার এ ধরনের ঘটনায় তাদের বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় আরও মামলা বিচারাধীন রয়েছে।

এমআরএএইচ/বিএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow