নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল
পটুয়াখালীর বাউফলের কেশবপুর ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতার মাদক সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। রোববার (৫ জুলাই) সকালে ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি কক্ষে বসে ফেরদৌস নামের ওই যুবক ইয়াবা সেবন করছেন। এ সময় তার সঙ্গে আরও দুই ব্যক্তি ছিলেন। তাদেরও ইয়াবা সেবনে সহযোগিতা করতে দেখা যায়। অভিযুক্ত ফেরদৌস কেশবপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি স্থানীয় ছাত্রলীগ নেতা হিসেবে পরিচিত। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এই নেতা দীর্ঘদিন ধরে মাদক সেবনসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত। এ ঘটনায় অভিভাবকদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। তাদের আশঙ্কা, এ ধরনের কর্মকাণ্ড এলাকার তরুণ ও যুবসমাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তারা দ্রুত অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ফেসবুকের মাধ্যমে বিষয়টি প্রশাসনের নজরে এসেছে। ভিডিওটির সত্যতা ও সময় যাচাই করে অ
পটুয়াখালীর বাউফলের কেশবপুর ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতার মাদক সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
রোববার (৫ জুলাই) সকালে ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি কক্ষে বসে ফেরদৌস নামের ওই যুবক ইয়াবা সেবন করছেন। এ সময় তার সঙ্গে আরও দুই ব্যক্তি ছিলেন। তাদেরও ইয়াবা সেবনে সহযোগিতা করতে দেখা যায়।
অভিযুক্ত ফেরদৌস কেশবপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি স্থানীয় ছাত্রলীগ নেতা হিসেবে পরিচিত।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এই নেতা দীর্ঘদিন ধরে মাদক সেবনসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত।
এ ঘটনায় অভিভাবকদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। তাদের আশঙ্কা, এ ধরনের কর্মকাণ্ড এলাকার তরুণ ও যুবসমাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তারা দ্রুত অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ফেসবুকের মাধ্যমে বিষয়টি প্রশাসনের নজরে এসেছে। ভিডিওটির সত্যতা ও সময় যাচাই করে অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদকের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না।
What's Your Reaction?