নিষিদ্ধ ছাত্রলীগ নেতার শ্বশুরবাড়িতে নাসীরুদ্দীন ও সারজিস

মৌলভীবাজারে নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাম্মুর শ্বশুরবাড়িতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের নৈশভোজ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় মৌলভীবাজার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাসুদ আহমদের (মাসুক কমিশনার) এর বাসায় যান নাসিরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলম। মাসুদ আহমদ নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আব্দুল্লাহ আল সাম্মুর শ্বশুর বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আব্দুল্লাহ আল সাম্মু রাজনগর উপজেলার নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তবে এ সফরের বিষয়ে তাদের কিংবা সংশ্লিষ্ট কোনো পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে মৌলভীবাজার জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়া বলেন, ‘একান্ত ব্যক্তিগত দাওয়াতে এনসিপির নেতারা মাসুক কমিশনারের বাসায় গেছেন। এছাড়া মাসুক কমিশনার আওয়ামী লীগের কোনো সদস্য বা কর্মী নন। তিনি জুলাই আন্দোলনের সময় আমাদের খাবার ও পানি দিয়ে সবসময় সহযোগিতা করেছেন।’ মাহিদুল ইসলাম/এএইচ/এমএস

নিষিদ্ধ ছাত্রলীগ নেতার শ্বশুরবাড়িতে নাসীরুদ্দীন ও সারজিস

মৌলভীবাজারে নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাম্মুর শ্বশুরবাড়িতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের নৈশভোজ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে।

জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় মৌলভীবাজার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাসুদ আহমদের (মাসুক কমিশনার) এর বাসায় যান নাসিরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলম। মাসুদ আহমদ নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আব্দুল্লাহ আল সাম্মুর শ্বশুর বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আব্দুল্লাহ আল সাম্মু রাজনগর উপজেলার নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তবে এ সফরের বিষয়ে তাদের কিংবা সংশ্লিষ্ট কোনো পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে মৌলভীবাজার জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়া বলেন, ‘একান্ত ব্যক্তিগত দাওয়াতে এনসিপির নেতারা মাসুক কমিশনারের বাসায় গেছেন। এছাড়া মাসুক কমিশনার আওয়ামী লীগের কোনো সদস্য বা কর্মী নন। তিনি জুলাই আন্দোলনের সময় আমাদের খাবার ও পানি দিয়ে সবসময় সহযোগিতা করেছেন।’

মাহিদুল ইসলাম/এএইচ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow