নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নওশাদ গ্রেপ্তার
কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি নওশাদ বিশ্বাস নবাবকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৮ জুলাই) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার বিশ্বাসপাড়ায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নওশাদ বিশ্বাস নবাব (২২) রহনপুর পৌর এলাকার বিশ্বাসপাড়ার বাসিন্দা সিরাজুল বিশ্বাসের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ১৭ জুলাই কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। পরে সংগঠনটির ফেসবুক পেজে প্রকাশিত কমিটির তালিকায় সহ-সভাপতি হিসেবে নওশাদ বিশ্বাস নবাবের নাম দেখা যায়। এর পরদিনই পুলিশ তাকে গ্রেপ্তার করায় বিষয়টি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। জেলা কমিটি অনুমোদনের একদিনের মাথায় তার এ গ্রেপ্তার নিয়ে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। গোমস্তাপুর থানার ওসি মো. নূরে আলম বলেন, নওশাদ বিশ্বাস নবাবের বিরুদ্ধে থানায় একটি নিয়মিত মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলার বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি নওশাদ বিশ্বাস নবাবকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৮ জুলাই) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার বিশ্বাসপাড়ায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নওশাদ বিশ্বাস নবাব (২২) রহনপুর পৌর এলাকার বিশ্বাসপাড়ার বাসিন্দা সিরাজুল বিশ্বাসের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ১৭ জুলাই কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। পরে সংগঠনটির ফেসবুক পেজে প্রকাশিত কমিটির তালিকায় সহ-সভাপতি হিসেবে নওশাদ বিশ্বাস নবাবের নাম দেখা যায়।
এর পরদিনই পুলিশ তাকে গ্রেপ্তার করায় বিষয়টি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। জেলা কমিটি অনুমোদনের একদিনের মাথায় তার এ গ্রেপ্তার নিয়ে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।
গোমস্তাপুর থানার ওসি মো. নূরে আলম বলেন, নওশাদ বিশ্বাস নবাবের বিরুদ্ধে থানায় একটি নিয়মিত মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলার বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
What's Your Reaction?