নিহতদের পরিবারকে ২ লাখ, আহতরা ১ লাখ টাকা সহায়তা পাবেন

ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত গ্যাস লাইট কারখানা পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এসময় তিনি নিহত ও আহত শ্রমিকদের পরিবারের জন্য আর্থিক সহায়তার ঘোষণা দেন।  শনিবার রাতে ঘটনাস্থল পরিদর্শনকালে মন্ত্রী অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে খোঁজখবর নেন এবং এই মর্মান্তিক ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান। পরে তিনি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়ে চিকিৎসাধীন দগ্ধ শ্রমিকদের খোঁজখবর নেন এবং তাদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। আরও পড়ুনকেরানীগঞ্জে কারখানার আগুনে নিহত বেড়ে ৬ মন্ত্রী জানান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিল থেকে নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে ২ লাখ টাকা এবং আহত শ্রমিকদের চিকিৎসার জন্য সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হবে। পাশাপাশি সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান ও দায়ীদের চিহ্নিত করতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়

নিহতদের পরিবারকে ২ লাখ, আহতরা ১ লাখ টাকা সহায়তা পাবেন

ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত গ্যাস লাইট কারখানা পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এসময় তিনি নিহত ও আহত শ্রমিকদের পরিবারের জন্য আর্থিক সহায়তার ঘোষণা দেন। 

শনিবার রাতে ঘটনাস্থল পরিদর্শনকালে মন্ত্রী অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে খোঁজখবর নেন এবং এই মর্মান্তিক ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।

পরে তিনি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়ে চিকিৎসাধীন দগ্ধ শ্রমিকদের খোঁজখবর নেন এবং তাদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

আরও পড়ুন
কেরানীগঞ্জে কারখানার আগুনে নিহত বেড়ে ৬

মন্ত্রী জানান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিল থেকে নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে ২ লাখ টাকা এবং আহত শ্রমিকদের চিকিৎসার জন্য সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হবে। পাশাপাশি সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান ও দায়ীদের চিহ্নিত করতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। একই সঙ্গে ঢাকা জেলা প্রশাসককেও পৃথক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, শ্রমিকদের কল্যাণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে, যেন ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।

পরিদর্শনকালে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এমএএস/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow