নিয়ন্ত্রণহীন পিকআপ কেড়ে নিল নবম শ্রেণির শিক্ষার্থীর প্রাণ
টাঙ্গাইলের ধনবাড়ীতে নিয়ন্ত্রণহীন পিকআপের ধাক্কায় মোছা. সাদিয়া নামের এক নবম শ্রেণির শিক্ষার্থী নিহত হয়েছেন। রোববার (২৮ জুন) সকালে টাঙ্গাইল–জামালপুর আঞ্চলিক মহাসড়কের ধনবাড়ী উপজেলার নিজবর্ণী খাদ্যগুদাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদিয়া ধনবাড়ী পৌরসভার নিজবর্ণী বকল বাড়ি এলাকার মো. আবু সাঈদের মেয়ে। শাহীন স্কুল ধনবাড়ী শাখার নবম শ্রেণির শিক্ষার্থী তিনি। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল পৌনে ৭টার দিকে বাসা থেকে বের হয়ে প্রাইভেট পড়ার জন্য হেঁটে হেঁটে স্কুলের দিকে যাচ্ছিল। সাদিয়া ধনবাড়ী, জামালপুর আঞ্চলিক সড়কের খাদ্য গুদাম এলাকায় পৌছালে পিছন দিক থেকে পিকআপ এসে সাদিয়াকে ধাক্কা দেয়। এতে সাদিয়া রাস্তার উপর পড়ে ঘটনাস্থলেই মারা যান। এসময় পিকআপ ফেলে পালিয়ে যান চালক। খবর পেয়ে ধনবাড়ী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘাতক পিক-আপটি থানার নিয়ে যায়। ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম সিদ্দিকী বলেন, রোববার সকালে খাদ্য গুদাম এলাকার সামনে রাস্তা পারাপারের সময় পিকআপের থাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নবম শ্রেণির শিক্ষার্থী সাদিয়া মারা গেছে। বি
টাঙ্গাইলের ধনবাড়ীতে নিয়ন্ত্রণহীন পিকআপের ধাক্কায় মোছা. সাদিয়া নামের এক নবম শ্রেণির শিক্ষার্থী নিহত হয়েছেন। রোববার (২৮ জুন) সকালে টাঙ্গাইল–জামালপুর আঞ্চলিক মহাসড়কের ধনবাড়ী উপজেলার নিজবর্ণী খাদ্যগুদাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাদিয়া ধনবাড়ী পৌরসভার নিজবর্ণী বকল বাড়ি এলাকার মো. আবু সাঈদের মেয়ে। শাহীন স্কুল ধনবাড়ী শাখার নবম শ্রেণির শিক্ষার্থী তিনি।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল পৌনে ৭টার দিকে বাসা থেকে বের হয়ে প্রাইভেট পড়ার জন্য হেঁটে হেঁটে স্কুলের দিকে যাচ্ছিল। সাদিয়া ধনবাড়ী, জামালপুর আঞ্চলিক সড়কের খাদ্য গুদাম এলাকায় পৌছালে পিছন দিক থেকে পিকআপ এসে সাদিয়াকে ধাক্কা দেয়। এতে সাদিয়া রাস্তার উপর পড়ে ঘটনাস্থলেই মারা যান। এসময় পিকআপ ফেলে পালিয়ে যান চালক।
খবর পেয়ে ধনবাড়ী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘাতক পিক-আপটি থানার নিয়ে যায়।
ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম সিদ্দিকী বলেন, রোববার সকালে খাদ্য গুদাম এলাকার সামনে রাস্তা পারাপারের সময় পিকআপের থাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নবম শ্রেণির শিক্ষার্থী সাদিয়া মারা গেছে। বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘাতক পিকআপটি জব্দ করা হয়েছে।
মরদেহের বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে।
ঘটনাটি শোনার পরপরই ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরজাহান আক্তার সাথী নিহত সাদিয়ার বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা প্রকাশ করেন। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি।
What's Your Reaction?