নিয়ন্ত্রণ হারিয়ে গাছে মোটরসাইকেলের ধাক্কা, এইচএসসি পরীক্ষার্থী নিহত
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে প্রান্তিক গোস্বামী রঙ্গন নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। রোববার (৫ জুলাই) সকালে উপজেলার বেতগাড়ী-পাগলাপীর সড়কের শাহপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রান্তিক গোস্বামী রঙ্গন (১৮) উপজেলার বেতগাড়ী ইউনিয়নের রামনগরপাড়া গ্রামের প্রদীপ চন্দ্র গোস্বামীর একমাত্র ছেলে। তিনি ধনতলা রেয়াজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন এবং চলমান এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে করে বাড়ি থেকে পাগলাপীর বাজারের উদ্দেশে রওনা হন প্রান্তিক। শাহপাড়া মোড়ে পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গঙ্গাচড়া মডেল থানার ওসি আব্দুস ছবুর বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে প্রান্তিক গোস্বামী রঙ্গন নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।
রোববার (৫ জুলাই) সকালে উপজেলার বেতগাড়ী-পাগলাপীর সড়কের শাহপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত প্রান্তিক গোস্বামী রঙ্গন (১৮) উপজেলার বেতগাড়ী ইউনিয়নের রামনগরপাড়া গ্রামের প্রদীপ চন্দ্র গোস্বামীর একমাত্র ছেলে। তিনি ধনতলা রেয়াজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন এবং চলমান এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে করে বাড়ি থেকে পাগলাপীর বাজারের উদ্দেশে রওনা হন প্রান্তিক। শাহপাড়া মোড়ে পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গঙ্গাচড়া মডেল থানার ওসি আব্দুস ছবুর বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
What's Your Reaction?