নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীদের নিয়ে পুকুরে পড়ে গেল বাস

খুলনায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ৮ জন। বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া এলাকায় পিসিএফ ফিড ইন্ডাস্ট্রিজের সামনে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম সাইদুর রহমান সাইদ (২৫)। তিনি পাইকগাছা উপজেলার খড়িয়া গ্রামের আছাবুর সরদারের ছেলে। জানা গেছে, বাসটি ৮টা ১০ মিনিটে পাইকগাছা থেকে যাত্রী নিয়ে খুলনার উদ্দেশে আসছিল। পথে গুটুদিয়া এলাকায় পিসিএফ ফিড ইন্ডাস্ট্রিজের সামনে ভাঙাচোরা ইটের সলিংয়ে চালক নিয়ন্ত্রণ হারালে দ্রুতগতির বাসটি রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাসটি উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানা গেছে। ডুমুরিয়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান হাফিজ বলেন, বাসটি পাইগাছা থেকে যাত্রী নিয়ে খুলনায় আসছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীদের নিয়ে পুকুরে পড়ে গেল বাস
খুলনায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ৮ জন। বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া এলাকায় পিসিএফ ফিড ইন্ডাস্ট্রিজের সামনে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম সাইদুর রহমান সাইদ (২৫)। তিনি পাইকগাছা উপজেলার খড়িয়া গ্রামের আছাবুর সরদারের ছেলে। জানা গেছে, বাসটি ৮টা ১০ মিনিটে পাইকগাছা থেকে যাত্রী নিয়ে খুলনার উদ্দেশে আসছিল। পথে গুটুদিয়া এলাকায় পিসিএফ ফিড ইন্ডাস্ট্রিজের সামনে ভাঙাচোরা ইটের সলিংয়ে চালক নিয়ন্ত্রণ হারালে দ্রুতগতির বাসটি রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাসটি উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানা গেছে। ডুমুরিয়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান হাফিজ বলেন, বাসটি পাইগাছা থেকে যাত্রী নিয়ে খুলনায় আসছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow