নিয়োগের আট দিন পর কার্যালয়ে গেলেন ডুয়েট ভিসি

নিয়োগ পাওয়ার আট দিন পর প্রথমবারের মতো নিজ কার্যালয়ে অফিস করেছেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল। এসময় তাকে ফুল দিয়ে স্বাগত জানান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, ইনস্টিটিউট পরিচালকসহ শিক্ষক সমিতি, অফিসার্স অ্যাসোসিয়েশন, কর্মচারী সমিতি। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে কার্যালয়ে এসে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। এসময় তিনি শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময়কালে উপাচার্য বলেন, দেশের অন্যতম শীর্ষ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটের অভিভাবকত্ব পেয়ে আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। গ্লোবাল ভিলেজের সুযোগগুলোকে কাজে লাগিয়ে এবং ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশনের মাধ্যমে আমরা এই বিশ্ববিদ্যালয়কে সামগ্রিকভাবে এগিয়ে নিয়ে যাব। ডুয়েটকে বিশ্বমঞ্চে অনন্য করতে তিনি বিশ্ববিদ্যালয়ের সকল স্টেকহোল্ডারদের আন্তরিক সহযোগিতা কামনা করেন। এর আগে গত ১৪ মে রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ড. মোহাম্মদ ইকবালকে ডুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দি

নিয়োগের আট দিন পর কার্যালয়ে গেলেন ডুয়েট ভিসি

নিয়োগ পাওয়ার আট দিন পর প্রথমবারের মতো নিজ কার্যালয়ে অফিস করেছেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল। এসময় তাকে ফুল দিয়ে স্বাগত জানান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, ইনস্টিটিউট পরিচালকসহ শিক্ষক সমিতি, অফিসার্স অ্যাসোসিয়েশন, কর্মচারী সমিতি।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে কার্যালয়ে এসে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। এসময় তিনি শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।

মতবিনিময়কালে উপাচার্য বলেন, দেশের অন্যতম শীর্ষ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটের অভিভাবকত্ব পেয়ে আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। গ্লোবাল ভিলেজের সুযোগগুলোকে কাজে লাগিয়ে এবং ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশনের মাধ্যমে আমরা এই বিশ্ববিদ্যালয়কে সামগ্রিকভাবে এগিয়ে নিয়ে যাব।

ডুয়েটকে বিশ্বমঞ্চে অনন্য করতে তিনি বিশ্ববিদ্যালয়ের সকল স্টেকহোল্ডারদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

এর আগে গত ১৪ মে রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ড. মোহাম্মদ ইকবালকে ডুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।

ডুয়েটের পাবলিকেশন কাম ইনফরমেশন অফিসার মো. রায়হান হোসেন জানান, ডুয়েটের উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের আগে তিনি সিলেটের নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য হিসেবে দায়িত্বরত ছিলেন। দীর্ঘ ৩৪ বছরের পেশাগত জীবনে তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সিন্ডিকেট সদস্য, অ্যাপ্লায়েড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন এবং আইপিই বিভাগের প্রধানসহ একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ২০১৮ সালে তিনি যুক্তরাষ্ট্রের টেক্সাস এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং রিসার্চ স্কলার হিসেবেও কাজ করেন।

ড. ইকবাল ভারতের অন্ধ্র প্রদেশের শ্রী ভেঙ্কটেশ্বর ইউনিভার্সিটি থেকে স্নাতক, বুয়েট থেকে স্নাতকোত্তর এবং আয়ারল্যান্ডের ডাবলিন সিটি ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। দেশি-বিদেশি জার্নালে তাঁর ৩৫টিরও বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

মো. আমিনুল ইসলাম/কেএইচকে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow