নীলফামারীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

নীলফামারীর ডিমলায় পুকুরে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা চাচাতো বোন। রোববার (৭ জুন) বিকেলে উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের উত্তর সোনাখুলী গ্রামে এ ঘটনা ঘটে। দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পারিবার জানায়, উত্তর সোনাখুলী গ্রামের বাসিন্দা মরহুম মোকলেসুর রহমানের দুই ছেলে রবিউল ইসলাম ও আউয়াল হোসেনের আনুমানিক ৪ ও ৫ বছর বয়সী দুই মেয়ে বাড়ির পাশে খেলা করছিল। একপর্যায়ে তারা পাশের একটি পুকুরে গোসলে নামে। কিন্তু সাঁতার না জানায় দুজনই তলিয়ে যায়। বেশ কিছু সময় ধরে শিশুদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে তাদের ভেসে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে। পরে নিকটস্থ চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন। ঝুনাগাছ চাপানী ইউপি চেয়ারম্যান একরামুল হক চৌধুরী জানান, একই বাড়ির দুই ভাইয়ের অবুঝ শিশুর এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে। ডিমলা থানার পরিদর্শক (তদন্ত) দিবাকর অধিকারী জানান, এখন পর্যন্ত বিষয়টি জানা নেই। খোঁজখবর নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমিরুল হক/এএইচ/এমএস

নীলফামারীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

নীলফামারীর ডিমলায় পুকুরে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা চাচাতো বোন।

রোববার (৭ জুন) বিকেলে উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের উত্তর সোনাখুলী গ্রামে এ ঘটনা ঘটে। দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পারিবার জানায়, উত্তর সোনাখুলী গ্রামের বাসিন্দা মরহুম মোকলেসুর রহমানের দুই ছেলে রবিউল ইসলাম ও আউয়াল হোসেনের আনুমানিক ৪ ও ৫ বছর বয়সী দুই মেয়ে বাড়ির পাশে খেলা করছিল। একপর্যায়ে তারা পাশের একটি পুকুরে গোসলে নামে। কিন্তু সাঁতার না জানায় দুজনই তলিয়ে যায়।

বেশ কিছু সময় ধরে শিশুদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে তাদের ভেসে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে। পরে নিকটস্থ চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

ঝুনাগাছ চাপানী ইউপি চেয়ারম্যান একরামুল হক চৌধুরী জানান, একই বাড়ির দুই ভাইয়ের অবুঝ শিশুর এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।

ডিমলা থানার পরিদর্শক (তদন্ত) দিবাকর অধিকারী জানান, এখন পর্যন্ত বিষয়টি জানা নেই। খোঁজখবর নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আমিরুল হক/এএইচ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow