নুরকে মন্ত্রিত্ব দেওয়ায় পটুয়াখালীতে বিজয় মিছিল

পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের সংসদ সদস্য নুরুল হক নুরকে মন্ত্রিত্ব দেওয়ায় পটুয়াখালীতে বিজয় মিছিল করেছেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় পটুয়াখালী শহরের ছোট চৌরাস্তা এলাকা থেকে বিজয় মিছিল শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। এতে গণঅধিকার পরিষদ ও এর সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। দলীয় সূত্র জানায়, নুরুল হক নুরকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ঘোষণার পর দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দের জোয়ার সৃষ্টি হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ছাত্র আন্দোলন থেকে উঠে আসা নুরুল হক নুরের মন্ত্রিত্ব প্রাপ্তি গণমানুষের রাজনীতির বিজয়। তার নেতৃত্বে পটুয়াখালীসহ দেশের সাধারণ মানুষের অধিকার ও কর্মসংস্থানের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আমরা আশাবাদী। মাহমুদ হাসান রায়হান/এসআর/এমএস

নুরকে মন্ত্রিত্ব দেওয়ায় পটুয়াখালীতে বিজয় মিছিল

পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের সংসদ সদস্য নুরুল হক নুরকে মন্ত্রিত্ব দেওয়ায় পটুয়াখালীতে বিজয় মিছিল করেছেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় পটুয়াখালী শহরের ছোট চৌরাস্তা এলাকা থেকে বিজয় মিছিল শুরু হয়।

মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। এতে গণঅধিকার পরিষদ ও এর সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

দলীয় সূত্র জানায়, নুরুল হক নুরকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ঘোষণার পর দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দের জোয়ার সৃষ্টি হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ছাত্র আন্দোলন থেকে উঠে আসা নুরুল হক নুরের মন্ত্রিত্ব প্রাপ্তি গণমানুষের রাজনীতির বিজয়। তার নেতৃত্বে পটুয়াখালীসহ দেশের সাধারণ মানুষের অধিকার ও কর্মসংস্থানের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আমরা আশাবাদী।

মাহমুদ হাসান রায়হান/এসআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow